তৃণমূলে ফেলেইরোর স্থলাভিষিক্ত হলেন কে, বিধানসভা নির্বাচনে নতুন প্রার্থী নাম ঘোষণা
তৃণমূলে ফেলেইরোর স্থলাভিষিক্ত হলেন কে, বিধানসভা নির্বাচনে নতুন প্রার্থী নাম ঘোষণা
গোয়া বিধানসভা নির্বাচন ঘোষণার পর এখনও ৪০ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হয়নি। দু-দফায় মাত্র ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। তার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার, নতুন প্রার্থীকে মনোনয়ন পর্ব চলল। ফেলেইরো তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ প্রত্যাহার করার পরই গোয়ার ফাতোর্দা কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল।

তৃণমূল প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ১৮ জানুয়ারি। সেই তালিকায় ফাতোর্দা কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন লুইজিনহো ফেলেইরো। ওইদিন ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারপর ২২ জানুয়ারি ফের সাত কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। ২৮ জানুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সিদ্ধান্ত নিলেন তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না।
শুক্রবার সকালেই ফাতোর্দা থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছেন ফেলেইরো। সেইসঙ্গে তরুণ তুর্কি মহিলাকে প্রার্থী করার প্রস্তাবও দেন তিনি। সেইমতো তৃণমূলের পক্ষে ঘোষণ করে দেওয়া হয়, গোয়ার ফাতোর্দা কেন্দ্রে লুইজিনহো ফেলেইরো প্রার্থী হচ্ছেন না। তাঁণর পরিবর্তে প্রার্থী হবেন শিউলা আভিলিয়া ভাস।
এখন প্রশ্ন, যাঁকে অন্যতম মুখ করে গোয়া নির্বাচন লড়তে চলেছিল তৃণমূল, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো কেন সরে দাঁড়ালেন? তিনি জানিয়েছেন, গোয়াজুড়ে প্রচার করতে চান তিনি, চান না একটি কেন্দ্র সীমাবদ্ধ থাকতে। তিনি চান এই কেন্দ্রে প্রার্থী হোক কোনও তরুণ তুর্কি মহিলা মুখ। তাই ভাসের হাতে তিনি কেন্দ্রের ব্যাটন তুলে দিতে মনস্থ করেন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, গোয়া নির্বাচনে তৃণমূলের ভবিষ্যৎ চিন্তা করেই সরে গিয়েছেন ফেলেইরো। তিনি নতুন মহিলা মুখ আনার সুপারিশ করেছেন। সেইমতো লুইজিনহো ফেলেইরো সরে দাঁড়িয়ে শিউলা আভিলিয়া ভাসের আগমনের পথ সুগম করে দিয়েছেন। তিনি জানান, আমার জায়গায় এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন দলের এক তরুণ মুখ। তিনি একজন মহিলা প্রার্থীর হাতে এই কেন্দ্রের ব্যাটন তুলে দেওয়ার আর্জি জানান।
ফেলেইরোর কথায়, প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেও তিনি তৃণমূলের হয়ে প্রচার চালাবেন। এই কেন্দ্র থেকে এক মহিলাকে তুলে ধরাই তাঁর লক্ষ্য। নারীদের ক্ষমতায়ন করাই দলের নীতি।যদিও এবার গোয়া বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ছিলেন তৃণমূলের অন্যতম মুখ। তাঁকে সামনে রেখেই লড়তে নেমেছিল তৃণমূল কংগ্রেস।
ফেলেইরো আরও জানান, "আমার পূর্বঅভিজ্ঞতা বলে যে, গতবার যখন আমি নির্বাচনে লড়েছিলাম, আমরা মহিলাদের প্রতি সুবিচার করতে পারিনি। আমার স্থলাভিষিক্ত করার জন্য, আমাদের কাছে একজন অত্যন্ত দক্ষ নেত্রী রয়েছেন। সেই দক্ষ নেত্রী শিউলা আভিলায় ভাসকে ফাতোর্দা থেকে প্রার্থী করল তৃণমূল।
তৃণমূল গোয়া বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে। তাদের ১২টি আসন ছাড়া হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। সেই নিরিখে তৃণমূল ২৮টি আসনে প্রার্থী দেবে। কিন্তু এখন পর্যন্ত ১৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এখনও ১০ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বাকি।












Click it and Unblock the Notifications