আগরতলার জন্য 'নবরত্ন' ঘোষণা করল তৃণমূল! স্বৈরাচারী সরকার বলে বিপ্লবকে আক্রমণ সুখেন্দুর
আগরতলার জন্য 'নবরত্ন' ঘোষণা করল তৃণমূল! স্বৈরাচারী সরকার বলে বিপ্লবকে আক্রমণ সুখেন্দুর
ত্রিপুরাতে পাখির চোখ তৃণমূলের। বছর ঘুরলেই সেখানে বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে অভিষেক এন্ড কোম্পানি। দফায় দফায় আগরতলা যাচ্ছেন তৃণমূল শীর্ষ নেতারা। একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন তাঁরা। তবে যেভাবেই হোক বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে হতে চলা পুর নির্বাচনে বড় একটা জায়গা পেতে মরিয়া তৃণমূল শিবির। আর সেই লক্ষ্যেই ত্রিপুরা পুরসভা নিরবাচনে সব আসণে প্রার্থী দিয়েছে তৃণমূল। রীতিমত চ্যালেঞ্জে বিজেপি নেতৃত্ব

ইস্তেহার প্রকাশ করল তৃণমূল
সে রাজ্যে পুরসভা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। 'আগরতলার জন্য নবরত্ন', এই শিরোনামে ইস্তেহার প্রকাশ করা হয়েছে শাসকদলের তরফে। আর সেই ইস্তেহারে কর্মসংস্থান থেকে শুধু করে বিনামূল্যে ওয়াই-ফাই, পরিষ্কার এবং সহজলভ্য বায়ো টয়লেটের কথা তুলে ধরা হয়েছে। মূলত ত্রিপুরার মানুষের জন্যে ৯টি বিষয়কে হাতিয়ার করেই এই ইস্তেহার প্রকাশ তৃণমূলের। প্রকাশিত ইস্তেহারে নাগরিকদের সুরক্ষার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘন্টার টহলদারি ভ্যানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও মেয়েদের নিরাপত্তার জন্য পিঙ্ক অটো/ট্যাক্সি চালু করার কথা বলা হয়েছে।

আদালতের নির্দেশ মানা হচ্ছে না
প্রত্যেকটি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে। আর এরপর থেকেই হামলা হচ্ছে বলে অভিযোগ তৃন্মমুলের। তাদের সমস্ত প্রার্থীদের উপর হামলা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। এমনকি তাঁদের পরিবারের উপরেও হামলা চালানো হচ্ছে বলে দাবি তৃণমূলের। সৈরতান্ত্রিক সরকার চলছে বলে তোপ তৃণমূলের। ত্রিপুরাতে এদিন সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন সুখেন্দু শেখর রায়। তাঁর অভিযোগ আদালত সমস্ত প্রার্থীদের নিরাপ০ত্তা দিতে বলেছে। কিন্তু তা মানা হচ্ছে না। এমনকি পুলিশ প্রশাসন তৃনমূল প্রার্থীদেরকেই আটক করছে বলে অভিযোগ।

ত্রিপুরা যাচ্ছেন অভিষেক
সমস্ত কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপিকে কোনও জায়গাতে ছাড় দিতে নারাজ তৃণমূল/। তবে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক হামলার ঘটনা ঘটছে। প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে। সেখাণে দাঁড়িয়ে কার্যত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতেই ত্রিপুরা ছুটে যাচ্ছেন অভিষেক। চলতি মাসের ২২ তারিখ ত্রিপুরা যাচ্ছেন তিনি। এমনটাই তৃণমূল সূত্রে খবর। কার্যত এনার্জি বুস্টার হতেই তাঁর এই সফর। যদিও তাঁর সফরে একদিকে প্রার্থীদের হয়ে প্রচার করবেন অভিষেক। পাশাপাশি সাংগঠনিক স্তরেও বৈঠক হতে প[আরে বলে খবর। তবে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একাধিক তৃণমূল বিধায়ক পড়ে সে রাজ্যে
বাংলা থেকে একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে ত্রিপুরা পাঠালেন অভিষেক। জানা গিয়েছে, পাঁচ বিধায়ককে পাঠানো হয়েছে সেখানে। এছাড়াও আরও নয় তৃণমূল নেতাকে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications