তৃণমূল খাতা খুলল ত্রিপুরায়, বিজেপির কাছে হেরে সিপিএমের সঙ্গে জারি দ্বিতীয় স্থানের লড়াই
তৃণমূল খাতা খুলল ত্রিপুরায়, বিজেপির কাছে হেরে সিপিএমের সঙ্গে জারি দ্বিতীয় স্থানের লড়াই
ত্রিপুরা পুরভোটে তৃণমূল কি খাতা খুলতে পারবে? সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড় অব্যাহত থাকলেও তৃণমূল শেষপর্যন্ত খাতা খুলতে সমর্থ হলর। আমবাসায় একটি আসন দখল করল তৃণমূল। তবে একাধিক আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এই আমবাসাতেই সিপিএমও একটি আসনে জয়ী হয়েছে।

আমবাসা পুর পরিষদের একটি আসনে জয়ী তৃণমূল
তৃণমূল নেতৃত্ব প্রথমবার ভিনরাজ্যের পুরসভা ভোটে লড়াই করে কোনও আসনে জয়যুক্ত হল। এই জয়ের ফলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, প্রতিকূল পরিবেশ নির্বাচন হচ্ছে। প্রার্থীদের মারধর করা হয়েছে। তারপরও তৃণমূল লড়াই চালিয়েছে। সেই লড়াইয়ের ফলেই খাতা খুলতে সমর্থ হয়েছে তারা। আমবাসা পুর পরিষদের একটি আসনে জয়ী হয়েছে তৃণমূল।

সিপিএম না তৃণমূল বিজেপির প্রধান বিরোধী!
তৃণমূল আমবাসা পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে। এই পুরনিগমে একটি আসন পেয়েছে সিপিএমও। বাকি আসনগুলি বিজেপির দখলে গিয়েছে। কংগ্রেস কোনও খাতা খুলতে পারেনি। এখন কে হবে বিজেপির চ্যালেঞ্জার, তা অস্পষ্ট রয়েই গেল। সিপিএম না তৃণমূল বিজেপির প্রধান বিরোধী সেই সংশয়ের মধ্যে তৃণমূলের দাবি, তাঁরা এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত প্রতিকূলতা জয় করে যেভাবে একটি আসনে জয়লাভ করেছে, তাতে প্রমাণিত ভোট ঠিকঠাক হলে ফলাফল অন্যরকম হত।

বিজেপির জয়ের ধারা অব্যাহত ত্রিপুরায়
আগরতলা পুরসভায় তৃণমূল কেমন ফল করে, সেদিকে বিশেষ করে নজর ছিল। সেখানে তৃণমূল কেনও আসন দখল করতে পারেনি। তবে একাধিক ওয়ার্ডে তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে। আগরতলা পুরসভায় মোট ৫১টি ওয়ার্ড। তার মধ্যে ১৩টি ওয়ার্ডে তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে। বিজেপি ইতিমধ্যেই আগরতলা পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে।

ভোটের আগে থেকে শুরু করে করে সিংহভাগ আসনে জয় বিজেপির
ত্রিপুরায় ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনের গণনা চলছে এদিন। মোট ৩৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। তার মধ্যে ১১২টিতে আগেই জিতে গিয়েছিল বিজেপি। ২২২টির ফলাফল এদিন প্রকাশিত হচ্ছে। আগেই মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন নিশ্চিত করেছে বিজেপি।

বিজেপি কতকগুলি পুরসভা ও নগর পঞ্চায়েতে জয়ী
১৩টি পুরসভার মধ্যে বিজেপি এখন পর্যন্ত ৮টিতে জয়ী হয়েছে। আর ৬টি নগর পঞ্চায়েতের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি। আগরতলা পুরনিগমের নির্বাচনেও বিজেপির প্রাধান্য বজায় রয়েছে। আমবাসা পুরনিগমে ইতিমধ্যে জয়ী হয়ে গিয়েছে বিজেপি। রবিবার ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির অগ্রগতি অব্যাহত রয়েছে।

বিজেপিই জিততে চলেছে ত্রিপুরায়, দ্বিতীয় স্থানের লড়াইয়ে তৃণমূল
ত্রিপুরার নির্বাচনী ফলাফল সামনে আসার পর স্পষ্ট হয়ে যায় বিজেপিই জিততে চলেছে ত্রিপুরায়। তবে ত্রিপুরার বেশ কিছু ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে তৃণমূল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বাকি ক্ষেত্রে অবশ্য বামেরাই দ্বিতীয় স্থানে। কংগ্রেসের হাল শোচনীয়। কংগ্রেস বহু ক্ষেত্রে চতুর্থস্থানে নেমে গিয়েছে। আগরতলায় ১৩ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল, ৯টি ওয়ার্ডে বামেরা দ্বিতীয় স্থানে।












Click it and Unblock the Notifications