TMC on PM Modi: জবাবী ভাষণ না দিল্লি ভোটের প্রচার! সংসদে মোদীর বক্তব্য নিয়ে তীব্র সমালোচনায় তৃণমূল
মঙ্গলবার সংসদে জবাবী ভাষণ দিয়েছেন প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভাষণে ছত্রে ছত্রে বিরোধীদের নিশানা করেছেন মোদী।পূর্বতন সরকারের প্রকল্পের নাম টেনে কংগ্রেসকে যেমন কটাক্ষা করেছেন তেমনই নিজের সরকারের আমলের সাফল্যগুলিকেও তুলে ধরেছেন। কিন্তু মোদীর এই বক্তব্যের পাল্টা সমালোচনা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
দেশবাসীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের ১৪তম জবাবি ভাষণে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নিশানা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন , আমাদের কর্মসূচি ঘরে ঘরে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া। কারও কারও লক্ষ্য থাকে আবার জাকুজি ও আধুনিক শাওয়ার বানানো। গরিবের টাকা খরচ করে শিস মহল বানানো। অর্থ্যাত দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের জীবন যাপন নিয়েই প্রশ্ন তুলেছেন মোদী।

তৃণমূল দলের সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, আজ প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদে কোনও জবাবী ভাষণ দেননি। কর দাতাদের সময় নিয়ে দিল্লি ভোটের আগে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারের আয়োজন করেছিলেন। একইসঙ্গে লেখা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন নাকি বিজেপির তারকা প্রচারক হিসাবে কাজ করছেন?
Today, PM @narendramodi didn't deliver a Parliament speech; he hosted a full-blown election rally on taxpayer time ahead of the Delhi Polls.
— All India Trinamool Congress (@AITCofficial) February 4, 2025
Can the PM of India show up for work, or is he too busy being @BJP4India’s star campaigner?
তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় বলেন, আমরা খুবই হতাশ প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি সেদিন রাষ্ট্রপতির বক্তব্যকেই ফের একবার পাঠ করলেন। তিনি বিরোধীদের কোনও প্রশ্নের উত্তর দেননি। এমনকি কুম্ভ মেলায় কতজন মারা গিয়েছেন সেটা নিয়েও কিছু বলেননি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন সেটা নিয়েও কোনও কথা বলেনি। তাই আমরা খুবই হতাশ।












Click it and Unblock the Notifications