কিছুক্ষণ পরেই সোনিয়ার সঙ্গে সাক্ষাত মমতার, রাহুলের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে কেন গেল না তৃণমূল?
কিছুক্ষণ পরেই সোনিয়ার সঙ্গে সাক্ষাত মমতার, রাহুলের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে কেন গেল না তৃণমূল?
বিরোধী জোট নিয়ে যখন একদিকে তৎপর মমতা। ঠিক সেই সময়ই পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস। এদিকে আজ বিকেলেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে যাবেন িতনি। তার জন্যেও আরও বেশি করে দিল্লি সফরে আসা মমতার। যদিও বিরোধীদের বৈঠকে যোগ না দিলেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জানিয়েছে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তার দল।

বিরোধীদের বৈঠকে নেই তৃণমূল কংগ্রেস
পেগাসাস ইস্যুতে সকাল থেকেই উত্তাল লোকসভা। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। স্পিকারকে লক্ষ্য করে কাজ ছোড়া হয় বলে অভিযোগ। তারপরেই পেগাসাস ইস্যুতে পরবর্তী রণকৌশল ঠিক করতে বিরোধীদের একজোট করে বৈঠকে বসেন রাহুল গান্ধী। সেই বৈঠকে সব বিরোধী রাজনৈিতক দল উপস্থিত থাকলেও ছিল না তৃণমূল কংগ্রেস।

কেন বৈঠক এড়াল তৃণমূল
যেসময় রাহুল গান্ধী বিরোধীদের নিয়ে বৈঠক করে সাংবাদিক সম্মেলন করছেন ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। কিন্তু যেখানে নিজে তিনি বারবার বিরোধী ঐক্য নিয়ে কথা বলছেন সেথানে একজন সাংসদেকে সেখানে পাঠানো যেত। সেটা করেননি মমতা। তৃণমূল সুপ্রিমোর এই পদক্ষেপে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাহলে িক নিজেদের আলাদা করে রাখতে চাইছেন মমতা।

পেগাসাস ইস্যুতে সরব মমতা
পেগাসাস ইস্যতে মমতা নিয়ে সরব হয়েছেন। সংসদীয় কমিটির বৈঠকের পর মমতা নিজে বলেছেন, তাঁর দল এই ইস্যুতে লড়াই চালিয়ে যাবে। তাঁর ফোনও হ্যাক করা হয়েছে। সেকারণে তিনি ফোনে কথা বলতে পারেন না। তিনি ফোনে অভিষেক অথবা প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বললে সেটা ট্যাপ হয়ে যায়। ফোনে আড়িপাতা কাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে তাঁর দল লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন।

সোনিয়ার সঙ্গে বৈঠক
আজ বিকেলেই দিল্লির ১০ জনপথে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। েসদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা রাজনৈিতক মহল। বৈঠকে আগে তৃণমূল কংগ্রেস নেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে কে হবেন বিরোধী জোটেন নেত্রী। তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মমতা। শুধু বলেছেন তিনি জ্যোতিষী নন।












Click it and Unblock the Notifications