তুষার মেহতাকে সরানোর দাবি নিয়ে আজ রাষ্ট্রপতির দরবারে মহুয়া মৈত্র, সুখেন্দুশেখর রায়

তুষার মেহতাকে সরানোর দাবি নিয়ে আজ রাষ্ট্রপতির দরবারে মহুয়া মৈত্র, সুখেন্দুশেখর রায়

নারদ কাণ্ডে অভিযুক্তের সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতার সাক্ষাৎ মেনে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তুষার মেহতার অপসারণ দাবি করে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সুখেন্দু শেখর রায়। প্রসঙ্গত উল্লেখ্য এই নিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন তাঁরা।

তুষার মেহতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

তুষার মেহতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

নারদ কাণ্ডে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে দিল্লিতে গিয়ে সাক্ষাত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার পরেই তোলপাড় রাজ্য রাজনীতি। নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। তার সঙ্গে সিবিআইয়ের আইনজীবী সাক্ষাত মেনে নিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তিনি তুষার মেহেতার অফিসে গিয়েছিলেন ঠিকই কিন্তু তাঁর সঙ্গে দেখা হয়নি। তুষার মেহেতা ব্যস্ত থাকায় তিনি দেখা করেননি।

 প্রধানমন্ত্রীকে চিঠি

প্রধানমন্ত্রীকে চিঠি

শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহেতার সাক্ষাত মেনে নিয়ে পারেনি তৃণমূল কংগ্রেস। সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ডেরেক ও ব্রায়েন, সাংসদ মহুয়া মৈত্র এবং সাংসদ সুখেন্দু শেখর রায়। তিন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন নারদ কাণ্ডে অভিযুক্তের সঙ্গে সলিসিটর জেনারেলের সাক্ষাৎকে তাঁরা ভাল চোখে দেখছেন না। কারণ নারদ কাণ্ডে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। এতে তদন্ত প্রভাবিত হতে পারে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

রাষ্ট্রপতির কাছে দরবার

রাষ্ট্রপতির কাছে দরবার

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে কাছে আজ এই নিয়ে দরবার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ মহুয়া মৈত্র এবং সাংসদ সুখেন্দু শেখর রায় দুজনে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। দুপুর ১২টা নাগাদ তাঁদের সেখানে যাওয়ার কথা। সেখানেও সলিসিটর জেনারেলের অপরণের দাবি জানাবেন তাঁরা। এই নিয়ে আজ নতুন করে রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

নারদ কাণ্ডে শুভেন্দুর গ্রেফতারি নয় কেন

নারদ কাণ্ডে শুভেন্দুর গ্রেফতারি নয় কেন

নারদ কাণ্ডে সিবিআই তৃণমূলের চার মন্ত্রী এবং নেতাকে গ্রেফতার করেছিল। শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারী একই মামলায় অভিযুক্ত হলেও তাঁকে কেন গ্রেফতার করা হল না এই নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+