অসংসদীয় আচরণ! দোলা সেন-সুস্মিতা দেব সহ ১১ জন সাংসদ সাসপেন্ড রাজ্যসভায়

অসংসদীয় আচরণ! দোলা সেন-সুস্মিতা দেব সহ ১১ জন সাংসদ সাসপেন্ড রাজ্যসভায়

অসংসদীয় আচরণের অভিযোগে ১১ জন সাংসদকে সাসপেন্ড করা হল রাজ্য সভায়। তার মধ্যে টিএমসির দোলা সেন এবং সুস্মিতা দেবও রয়েছে। এক সপ্তাহের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এর আগে বাজেট অধিবেশনে একাধিক টিএমসি এবং কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার জন্য সংসদ চত্ত্বরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

রাজ্যসভায় সাসপেন্ড ১১ জন সাংসদ

রাজ্যসভায় সাসপেন্ড ১১ জন সাংসদ

ফের সাসপেন্ড কাণ্ড। শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশনের পর ফের রাজ্যসভা সাসপেন্ড করা হল ১১ জন সাংসদকে। সেই তালিকায় টিএমসির একাধিক সাংসদ রয়েছে। এর আগে সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল টিএমসি সহ একাধিক বিরোধী দলের ১২ জন সাংসদকে। তার প্রতিবাদে উত্তাল হয়েছিল অধিবেশন। শেষ পর্যন্ত সময়ের আগেই শেষ করে দিতে হয়েছিল শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশনের ক্ষেত্রে একই প্রভাব দেখা গিয়েছে।

কাদের সাসপেন্ড

কাদের সাসপেন্ড

গতবার সাসপেন্ডের তালিকায় বেশি ছিলেন টিএমসি সাংসদরা। এবার মোট ১১ জনকে সাংসদে সাসপেন্ড করা হয়েছে। সেই তালিকায় টিএমসি সাংসদ ছাড়াও রয়েছেন কংগ্রেসের একাধিক সাংসদ। অসংসদীয় আচরণের অভিযোগে যে ১১জনকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যসভায় সেই তালিকায় রয়েছেন টিএনসির সুস্মিতা দেব, দোলা সেন, মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী, শান্তনু সেন, আবির বিশ্বাস। এছাড়া মুরলীধরন, হক, মহম্মদ আবদুল্লাহ, এ এ রহিম, এল যাদব, ভি শিবদেশানকে সাসপেন্ড করা হয়েেছ। এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বিক্ষোভ নিষেধ

বিক্ষোভ নিষেধ

সংসদ চত্ত্বরে বিক্ষোভ নিষেধ। আগেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অগ্রাহ্য করেই মঙ্গলবার সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সহ টিএমসি সাংসদরা। তাতে সামিল হয়েছিলেন মেঘালয়ের সাংসদরাও। জএসটি বাড়ানোর প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। তারই প্রতিবাদে এই আন্দোলন। নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। মনে করা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখানোয় তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

বাদল অধিবেশনে বিক্ষোভ

বাদল অধিবেশনে বিক্ষোভ

গত কয়েক দিন ধরেই বাদল অধিবেশনে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। মঙ্গলবার সোনিয়া গান্ধীকে ইডি জেরা করে। তারই প্রতিবাদে ইন্ডিয়া গেটে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা। আটক করা হয়েছিল রাহুল গান্ধীকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগেও সোনিয়া গান্ধীকে জেরা করা হয়েছিল। সেসময় ২ ঘণ্টা জেরা করা হয় সোনিয়া গান্ধীকে। তার আগে আবার রাহুল গান্ধীকে জেরা করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+