মোদীর শপথে যোগ দেবে না তৃণমূল, যোগ দেবে কংগ্রেস, থাকবেন মল্লিকার্জুন খাড়গে
মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানের তোরজোর তুঙ্গে। তার মধ্যেই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ মোদীর শপথে যোগ দেবে না। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সেকথা। এদিকে কংগ্রেস প্রথমে যাব না বললেও পরে মল্লিকার্জুন খাড়গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সংসদীয় গণতন্ত্রে সৌজন্যের উপস্থিতি এটা। ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই খাড়গেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি হিসেবে তিনি শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়েছে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রথমে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সিদ্ধান্ত বদল করা হয়।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা যাবে না। তৃণমূল কংগ্রেসের কোনও নির্বাচিত প্রতিনিধিই মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। গতকাল কালীঘাটে সাংসদদের নিয়ে বৈঠক করেছেন মমতা সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এনডিএ জোেটর সরকার বেশিদিন থাকবে না ইন্ডিয়া জোট সরকার গড়বে। সেই সময় শীঘ্রই আসছে।

গতকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের কড়া বার্তা দিয়েছেন। তিিন সরাসরি নব নির্বাচিত সাংসদদের সতর্ক করে বলেছেন যেন দিল্লিতে সংসদে গিয়ে তাঁরা বসে না থাকেন। সেখানে গিয়ে কাজ করতে হবে। রাজ্যের বকেয়া আদায় করতে হবে। মোদী যাতে যা ইচ্ছে তাই বিল পাস করাতে না পারে তার জন্য সংসদে সরব হতে হবে।
এদিকে গতকাল কংগ্রেসে ওয়ার্কিং কমিটির বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কংগ্রেসে। সেই সঙ্গে মোদী ম্যাজিক যে আর কাজ করছে না সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে এই ফলাফলে। এককথায় এই ভোটে মোদীর ফেসলস হয়েছে বলে মনে করছে কংগ্রেস। সেই সঙ্গে সংসদে বিরোধী দলনেতা হিসেবে রাহুল গা ন্ধীকে নির্বাচিত করার কথা বলা হয়েছে। যদিও রাহুল গান্ধী এই বিষয়ে এখনও সম্মতি জানাননি। তিনি বলেছেন ভাবনা চিন্তা করে বলবেন। ১০ বছর পর কোনও বিরোধী দলনেতা পেতে চলেছে সংসদ।

Click it and Unblock the Notifications