যোগীর রাজ্যে তুলকালাম, আটক প্রিয়াঙ্কা গান্ধী, লখিমপুরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

যোগীর রাজ্যে তুলকালাম, আটক প্রিয়াঙ্কা গান্ধী, লখিমপুরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

গতকাল রাত থেকে অগ্নিগর্ভ উত্তর প্রদেশের লাখিমপুর। আজ লাখিমপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। গতকাল রাতে লাখিমপুরে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের তরফে এমনই দাবি করা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও লাখিমপুরে ঢুকতে বাধা দেওয়া হয়। গতকাল রাতেই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। কৃষক নেতা রাকেশ টিকাইত লাখিমপুরের ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

লাখিমপুরে ধুন্ধুমার

লাখিমপুরে ধুন্ধুমার

গতকাল থেকেই উত্তপ্ত উত্তর প্রদেশের লখিমপুর। কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনে গুলি চালানোর অভিযোগ। ৮ জন আন্দোলন কারীরমৃত্যু হয়েছে এই ঘটনায়। তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠেছে। লখিমপুর খেরায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। গুলিচালানোর ঘটনায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলের। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। লখিমপুরের ঘটনার পর থেকেই গোটা দেশে রাজনৈতিক মহল।

আটক প্রিয়াঙ্কা গান্ধী

আটক প্রিয়াঙ্কা গান্ধী

লখিমপুরে কৃষকদের উপর গুলি চালানোর ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লখিমপুর খেরা যাওয়ার পথে গ্রেফতার আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। যব কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়। লখিমপুরে হরগাঁওয়ের কাছে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে যুব কংগ্রেসের পক্ষ থেকে। এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও যেতে দেওয়া হয়নি লখিমপুর খেরায়। ভূপেশ বাঘেলের বিমানকে লখনউয়ে না নামতে দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকার। এমনকী পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর রনধাওয়ার বিমানও লখনউয়ে নামতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

গতকালই কৃষকদের উপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অবিলম্বে সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আজই লখিমপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই প্রতিনিধিদলে থাকছেন সুস্মিতা দেবও। আজই রাজ্যসভায় একটি আসনে উপনির্বাচন। সেই আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস

রাকেশ টিকাইতের হুঁশিয়ারি

রাকেশ টিকাইতের হুঁশিয়ারি

লখিমপুরের ঘটনার প্রতিবাদে কৃষক নেতা রাকেশ টিকাইত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছেন। তাঁর ছেলের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। লখিমপুর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বহিরাগতরা যাতে অশান্তিতে উস্কানি না দেয় সেকরানেই এই পদক্ষেপ বলে জানিয়েছে যোগী প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+