মমতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, রাহুলের বার্তায় নেত্রীর ‘প্রতিক্রিয়া’ সুদীপ-বয়ানে
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সোনিয়া গান্ধীকে প্রাধান্য দিলেও রাহুল গান্ধীকে সেভাবে গুরুত্ব দেননি। সেই রাহুলের তরফেই বার্তা এসেছে- তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদ ছাড়তে রাজি।
রাজীব-ঘরণী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যতটা সহজ, ততটা নয় রাজীব-পুত্র রাহুল গান্ধীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সোনিয়া গান্ধীকে প্রাধান্য দিলেও রাহুল গান্ধীকে সেভাবে গুরুত্ব দেননি। সেই রাহুলের তরফেই বার্তা এসেছে- তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদ ছাড়তে রাজি।

এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। তার পরিপ্রেক্ষিতেই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত। মমতার ভাষ্য তুলে ধরে তিনি বলেন, ভোট শেষেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী স্থির করা যুক্তিযুক্তি। সেটাই করতে হবে। এখন কে প্রধানমন্ত্রী হবে, তা নিয়ে আলোচনা তোলা থাক।
তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাহুল গান্ধী বৃহত্তম বিরোধী দলের নেতা, তাঁকে দেশের প্রধান বিরোধী নেতা বললেও অত্যুক্তি হয় না। তিনি যখন একটা কথা বলেছেন, ভাবনা চিন্তা করেই বলেছেন। তবে আমাদের নেত্রী বলেছেন, ওসব নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেইষ ভোটের পরই ওসব ঠিক করা যাবে।
সুদীপবাবু বলেন, তাঁদের নেত্রী চান, প্রধানমন্ত্রী পদপ্রার্থী স্থির হবে ভোটের পর। তা আলোচনা করেই স্থির করতে হবে। এই লড়াইয়ে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই। এখন জোট গড়ে বিজেপিকে হারানোই মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি নিশ্চিত যে জোট গড়ে লড়াই করলে বিজেপি হারবেই। দিল্লির মসনদ থেকে মোদী-রাজের অবসান হবেই।

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী পদ ছাড়তে তাঁর আপত্তি নেই জানিয়ে বলেন, আমার প্রধান লক্ষ্য হল মোদীকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি-আরএসএসকে রোখা। তার জন্য তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, শরদ পাওয়ার-রা রয়েছেন। প্রয়োজনে তাঁরা বসে ঠিক করতে পারেন কে হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
দুদিন আগেই ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী জোটের মুখ ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছিল কংগ্রেস। কিন্তু এরপরই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তথা কংগ্রেস হাইকম্যান্ড অবস্থান বদল করল। নিজেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিয়ে মাস্টারস্ট্রোক দিলেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications