লোকসভা নির্বাচনে মমতা 'Game Changer' হলেও তৃণমূল সাংসদের মতে, প্রধানমন্ত্রী মুখ রাহুল

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। নির্বাচনকে কেন্দ্র করে ফের সামনে আসছে বিরোধী জোটের কথা। আর এর মধ্যেই তৃণমূল সাংসদের মন্তব্য গুরুত্বপূর্ণ।

আগামী লোকসভা নির্বাচনে গেম চেঞ্জার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই লোকসভা ভোট। আর এই ভোটকে ঘিরে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এমনকি বিরোধী শিবিরেও জোটের কথা সামনে আসছে। আর এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।

তাঁর মতে, মুখ্যমন্ত্রী হিসাবে অন্তত সক্ষম একজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি শক্তিশালী হিসাবেও ব্যাখ্যা আসানসোলের সাংসদের মুখে। তবে আগামী লোকসভাতে তিনিই গেম চেঞ্জার হবে বলে বার্তা তাঁর। একই সঙ্গে এদিন মোদী-বিজেপির তীব্র সমালোচনা করেছেন।

শত্রুঘ্ন সিনহার মতে, খুব শীঘ্রই বিজেপি এবং মোদীর খারাপ দিন আসতে চলেছে। দেশের মানুষকে দেওয়া কথা একটাও রাখেনি তাঁরা। এই অবস্থায় বিরোধীরা যদি মজবুত ইচ্ছাশক্তি দেখায় তাহলে বিজেপি লোকসভায় ১০০ টিরও কম আসনে আটকে যাবে বলে চাঞ্চল্যকর দাবি সাংসদের।

বন্ধু মোদীর আচ্ছে দিন শেষ হয়ে গিয়েছে

বন্ধু মোদীর আচ্ছে দিন শেষ হয়ে গিয়েছে

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিহারী বাবু বলেন, আমার বন্ধু মোদীর আচ্ছে দিন শেষ হয়ে গিয়েছে। তবে বারবার আমাকে শুনতে হয়েছে কে নেতা হবে? এমনকি নেহেরু'র সময় থেকে এই প্রশ্ন তোলা হয় বলে দাবি সাংসদের। তবে বিপক্ষদের এই বিষয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে কাকে তুলে ধরা হবে সে বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি। আর তা বলতে গিয়ে রাহুল গান্ধীকে যোগ্য নেই বলে দাবি করেন তৃণমূলের এই নেতা। এমনকি প্রধানমন্ত্রীর মুখ হিসাবেও মনে করছেন তিনি। তবে এক্ষেত্রে কিছু প্রশ্ন তুলেছেন সাংসদ। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথা তুলে ধরেন শত্রুঘ্ন সিনহা। বিরোধীরা তাঁকে যথেষ্ট সম্মান করে। তবে তিনি তো নিজেকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি।

তেজস্বী যাদব প্রসঙ্গে যা বললেন...

তেজস্বী যাদব প্রসঙ্গে যা বললেন...

অন্যদিকে চা বিক্রেতা প্রধানমন্ত্রী মোদী যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তেজস্বী যাদব কেন বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন না? তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এতে ভুল কি আছে? তা নিয়েও প্রশ্ন তাঁর। পাশাপাশি দিল্লি পুর-নিগমের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের জয়ের জন্যে ধন্যবাদ জানান শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, আমি জানতাম মেয়র আপ থেকেই নির্বাচিত হবে। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা মতে, কে বিরোধী দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা নিয়ে চিন্তা করা বৃথা। তবে প্রধানমন্ত্রী হিসাবে আবার ফিরে আসাটা রুখতে হবে বলে মত তাঁর।

তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে না তো?

তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে না তো?

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর প্রশংসা শোনা গিয়েছে তৃণমূল সাংসদের মুখে। এমনকি 'ভারত জড়ো যাত্রা'র প্রশংসাও শোনা গিয়েছে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। অস্বস্তি ঢাকতে তৃণমূল জানায়, সাংসদের মন্তব্য নিজস্ব। দল সমর্থন করে না। আর এই বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ দেখছেন তৃণমূল সাংসদ। যা তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে না তো?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+