মোদীর ভারত খারাপ, ট্রুডোর কানাডা ভাল! সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের
ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মদতদাতা হিসেবে পরিচিত কানাডা তথা সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাম্প্রতিক সময়ে খালিস্তানিদের নিয়ে নানা ঘটনাও ঘটে গিয়েছে। সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে।
তৃণমূল সাংসদ সাকেত গোখলে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন। তিনি প্রশ্ন করেছেন ভারতে তা করা সম্ভব কিনা। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে কথা বলেন না। ভারতের মতো গণতন্ত্রের জন্য তা খুবই লজ্জাজনক।

তৃণমূলের জাতীয় মুখপাত্র বলেছেন, মোদীর ভারতে গণতন্ত্র একটি লজ্জানজক পরিস্থিতিতে রয়েছে। সেখানে লোকের সমালোচনা করলে সন্ত্রাসবাদী আইনে এফআইআর দায়ের করা হয়। তিনি আরও বলেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সাহজ নেই প্রধানমন্ত্রীর। মানুষও তাঁকে প্রশ্ন করতে পারে না।
সাকেত গোখলে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে দেখা করছেন। সেখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ট্রুডো তার সঙ্গে করমর্দন করতে এগিয়ে গেলে ওই ব্যক্তি তাঁর সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন। ওই ব্যক্তি বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাবেন না। কারণ প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি নষ্ট করেছেন।
This is what free speech & democracy means.
— Saket Gokhale (@SaketGokhale) October 6, 2023
PM of Canada freely met ordinary people (not staged). He was insulted by a critic. He tried engaging & then walked away. The critic was neither beaten up nor thrown into prison.
Embarrassing is what passes for “democracy” in India… https://t.co/vJuHa37dR3
প্রধানমন্ত্রী ট্রুডো সেই ব্যক্তিকে প্রশ্ন করেন, তিনি কীভাবে দেশকে খারাপ অবস্থায় রাখার কথা বলছেন? তখন সেই ব্যক্তি উত্তর দেন এই দিনে কোনও ব্যক্তির টিকিট কেনার সামর্থ্য আছে কিনা। কানাডার প্রধানমন্ত্রীর ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ সাকেত গোখলে বলেছেন, এই ভিডিও দেখলে বোঝা যায় এটিই বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের অর্থ।
কানাডার প্রধানমন্ত্রী প্রকাশ্যে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন, সেখানে একজন ব্যক্তি প্রকাশ্যে তাঁর সমালোচনা করলেও কেউ তাঁকে জেলে দেয়নি।












Click it and Unblock the Notifications