Nusrat Jahan on Pathaan: 'পাঠান' নিয়ে শাহরুখের পাশে! তৃণমূল সাংসদ নুসরত জাহানের নিশানায় বিজেপি

পাঠান ফিল্ম নিয়ে শাহরুখ খানের পাশে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের 'পাঠান' সিনেমায় অভিনেত্রী দীপিকার গেরুয়া পোশাকের জন্য বিজেপি নেতারা তীব্র সমালোচনায় সামিল হয়েছেন। যা নিয়ে

পাঠান ফিল্ম নিয়ে শাহরুখ খানের পাশে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের 'পাঠান' সিনেমায় অভিনেত্রী দীপিকার গেরুয়া পোশাকের জন্য বিজেপি নেতারা তীব্র সমালোচনায় সামিল হয়েছেন। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ।

সবেতেই তাদের সমস্যা

সবেতেই তাদের সমস্যা

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নুসরত জাহান বলেছেন, ক্ষমতায় থাকা একটি দল একদল মানুষের মধ্যে বিরূপ চিত্রি তৈরির চেষ্টা করছে। সব কিছুতেই তাদের সমস্যা। তিনি বলেছেন, মেয়েদের হিজার পরা নিয়ে তাদের সমস্যা রয়েছে। বিকিনি পরা নারীদের নিয়ে তাদের সমস্যা রয়েছে। ভারতের নতুন যুগের নারীরা কী পরহে, তাও তারা বলে দিচ্ছে।

কী খাব- কী পরব সবই বলে দিচ্ছে

কী খাব- কী পরব সবই বলে দিচ্ছে

বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তারা আমাদেরকে কী খেতে হবে, কী পরতে হবে, কীভাবে কথা বলতে হবে, কীভাবে হাঁটতে হবে, স্কুলে কী শিখতে হবে, টিভিতে অভিনেত্রীদের কীভাবে দেখতে হবে, সবই নির্দেশ করার চেষ্টা করছে। এটাকেই নতুন ও বিতর্তিত ভারত বলা হচ্ছে। যা খুবই ভয়ের বলে মন্তব্য করেছেন তিনি। বসিরহাটের তৃণমূল সাংসদ বলেছেন, ভবিষ্যতে এটি সবাইকে কোথায় নিয়ে যাবে তা নিয়েই তিনি শঙ্কিত।

পাঠান নিয়ে বিজেপি

পাঠান নিয়ে বিজেপি

নতুন বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকা অভিনীত পাঠান। হিন্দি ছাড়াও তামিল ও তেলগুতেও এই ছবিটি মুক্তি পাবে। তবে সিনেমা মুক্তি পাওয়ার আগে তার একটি গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ১২ ডিসেম্বর মুক্তি পাওয়া পাঠান সিনেমার গান 'বেসরম রং'-এ খোলামেলা পোশাকে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। সেখানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি বিজেপির। গানের দৃশ্য সংশোধন না করলে মধ্যপ্রদেশে তার স্ক্রিনিং হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঠান নিয়ে তৃণমূলের অবস্থান

পাঠান নিয়ে তৃণমূলের অবস্থান

এরই মধ্যে তৃণমূলের তরফে দলের নেতা ঋজু দত্ত, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের একটি টুইটের পাল্টা টুইটে ঋজু দত্ত তুলে ধরেছেন, ১৯৯৮ সালের কথা যেখানে ফেমিনা মিস ইন্ডিয়ায় গেরুয়া পোশাক পরে হাঁটতে দেখা যাচ্ছে স্মৃতি ইরানিকে। প্রসঙ্গত অমিত মালব্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, গায়ক অরিজিৎ সিং-এর গানে গেরুয়ার কথা উল্লেখ করেছিলেন। তৃণমূলের এই টুইটের পাল্টা বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল তাদের মুখপাত্র হিসেবে এমন লোককে নিয়োগ করে, যারা মহিলাদের প্রতি কোনও সম্মান দেখাতে পারেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+