গুজরাতে সরকারি মঞ্চে বিজেপি সাংসদ-বিধায়কের সঙ্গে বিলকিস বানোর ধর্ষক! বিস্ফোরক তৃণমূল সাংসদ

বিলকিস বানো ধর্ষণ মামলায় ১১ আসামির মধ্যে একজনকে গুজরাতের একটি সরকারি অনুষ্ঠানে বিজেপির সাংসদ ও বিধায়কের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে দেখা গিয়েছে। দাহোদের সাংসদ যশবন্ত সিং ভাবোর সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে শৈলেশ চিমনলাল ভট্টকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সরকারি অনুষ্ঠানে দোষী সাব্যস্ত ধর্ষক

২৫ মার্চ শনিবার দাহোদ জেলার কারমাদি গ্রামে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে সরকারি মঞ্চে ছিলেন দাহোদের সাংসদ যশবন্ত সিং ভাবোর এবং তাঁর ভাই লিমখেদার বিধায়ক শৈলেশ ভাবোর। তাদের সঙ্গেই দেখা গিয়েছে বিলকিস বানো ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত শৈলেশ চিমনলাল ভট্টকে। শুধু ছবি তোলাই নয়, পুজোয় অংশ নিতেও দেখা গিয়েছে তাঁকে। অনুষ্ঠানের ছবি টুইট করেছেন বিজেপি সাংসদ নিজেই।

বিজেপিকে নিশানায় তৃণমূল সাংসদ

এই ঘটনায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিলকিস বানো ধর্ষণ মামলায় দোষীদের কারাদণ্ডের আহ্বান জানিয়েছেন। তিনি জনগণের কাছে ন্যায়বিচারের সঙ্গে প্রতারণাকে সমর্থন করা দলকে ভোট না দেওয়ারও আহ্বান করেছেন।
টুইটারে তিনি বলেছেন, বিলকিস বানোর ধর্ষক গুজরাতের বিলকিস বানোর ধর্ষক গুজরাতের বিজেপি সাংসদ এবং বিধায়কের সঙ্গে একই মঞ্চে ছিলেন। এদের তিনি জেলে দেখতে চান বলেও জানিয়েছেন।

২০২২-এর স্বাধীনতা দিবসে ১১ আসামীকে মুক্তি

২০২২-এর স্বাধীনতা দিবসে ১১ আসামীকে মুক্তি

উল্লেখ করা প্রয়োজন গত বছরের স্বাধীনতা দিবসে বিনকিস বানো ধর্ষণ মামলায় ১১ জন আসামীকে মুক্তি দেওয়া হয়। এরপরে দেশ জুড়ে বিভিন্ন অংশের মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোকে ধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যার দায়ে ২০০৮ সালে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দোষীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়ায় গুজরাত সরকার তাদের একটি পুরনো নীতির কথা বলেছিল।

সুপ্রিম কোর্টে ফের বিলকিস বানো ধর্ষণ মামলা

সুপ্রিম কোর্টে ফের বিলকিস বানো ধর্ষণ মামলা

গত বছর ১১ জন আসামীকে মুক্তি দেওয়ার পরে সুপ্রিম কোর্টে ফের একবার বিষয়টি নিয়ে আবেদন করেছিলেন বিলকিস বানো। এছাড়াও আবেদন করেছিলেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলি। গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহা এবং জেবি পারদিওয়ালার বেঞ্চ বিলকিস বানোকে আস্বস্ত করে বলেছিল আসামীদের মুক্তির বিরুদ্ধে করা আবেদনের শুনানি করতে শীঘ্রই নতুন বেঞ্চ গঠন করা হবে। সোমবার বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগারথানার বেঞ্চে এই মামলার শুনানির কথা রয়েছে।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+