তৃণমূল সাংসদ অঙ্কের 'পাঠ' দিলেন অর্থমন্ত্রী সীতারামনকে, রাজকোষের অর্থ ছাড়াই সাহায্য কীভাবে
করোনা রুখতে লকডাউনের মেয়াদ ১৯ দিন বাড়ালেও কেন্দ্র আর্থিক প্যাকেজের পরিমাণ বাড়ায়নি। ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজেই সম্বল সাধারণ মানুষের। সরকার আর রাজকোষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চাইছে না।
করোনা রুখতে লকডাউনের মেয়াদ ১৯ দিন বাড়ালেও কেন্দ্র আর্থিক প্যাকেজের পরিমাণ বাড়ায়নি। ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজেই সম্বল সাধারণ মানুষের। সরকার আর রাজকোষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চাইছে না। এর পরিপ্রেক্ষিতেই টুইট বার্তায় কেন্দ্রের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

রাজকোষ থেকে টাকা না নিয়েও সাহায্য
তিনি অঙ্ক কষে বুঝিয়ে দিলেন, সরাসরি রাজকোষ থেকে টাকা না নিয়েও দেশের পাঁচ কোটি পরিবারকে যথেষ্ট পরিমাণে সাহায্য করা যেত। কিন্তু কেন্দ্র কোনও চেষ্টাই করেনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। লকডাউনের মেয়াদ বৃদ্ধির দুদিন পর টুইট করে কৃষ্ণনগর সাংসদ বুঝিয়ে দিলেন সেই অঙ্ক।
|
কীভাবে সংকটমোচন সম্ভব? অঙ্ক
রাজকোষে হাত না দিয়ে কীভাবে সংকটমোচন সম্ভব? মহুয়া মৈত্র অঙ্কের পাঠ শেখান অর্থমন্ত্রীকে। তৃণমূলের সাংসদ বলেন, ইএসআই বাবদ ৭৫ হাজার কোটি, দাবিহীন প্রভিডেন্ট ফান্ড থেকে ৪০ হাজার কোটি এবং নির্মাণ ক্ষেত্রে সেসের টাকা থেকে ৩৫ হাজার কোটি দিয়ে খুব সহজে দেশের সবথেকে গরিব ৫ কোটি পরিবারকে অন্তত সাড়ে সাত হাজার টাকা করে দেওয়া যেত।

মহুয়া মৈত্রের বার্তা
মহুয়া মৈত্র বলেন, এই সহজ অঙ্ক বুঝলে আগামী তিনমাস অন্তত ২৫ কোটি মানুষ ভালো থাকত। কিন্তু কেন্দ্র সাধারণ মানুষের হাতে নগদ দেওয়ার কোনও বন্দোবস্ত করলই না। মানুষ এই ৪০ দিনের লকডাউনে কীভাবে কাটাবে, তা ভাবেইনি কেন্দ্রের সরকার। দ্বিতীয় দফায় এই লকডাউন বৃদ্ধি পাওয়ার পর মানুষের সংকট যে বাড়বে, তা কেন বুঝবে না কেন্দ্র!
|
প্রস্তাবকে সমর্থন শশী থারুরের
তৃণমূল সাংসদের এই প্রস্তাবকে সমর্থন করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি মহুয়া মৈত্রের পোস্টটি রিটুইট করেন। তারপর তৃণমূল সাংসদকে ট্যাগ করে বলেন, সাংসদ মহুয়া মৈত্রের প্রস্তাব সমর্থনযোগ্য। তিনি গরিবের হাতে বেঁচে থাকার মতো টাকা তুলে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা বেশ আকর্ষণীয়।

অর্থমন্ত্রীকে বার্তা শশীর
শশী থারুর বলেন, তৃণমূল সাংসদের এই আকর্ষণীয় প্রস্তাব নিশ্চয়ই ভেবে দেখবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। এই প্রস্তাব ভেবে দেখা উচিতও। মহুয়া মৈত্রের এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। এখন দেখার সরকার এই প্রস্তাবকে আদৌ আমল দেয় কি না।












Click it and Unblock the Notifications