দীনেশ কি ভিড়ছেন বিজেপিতে, মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি, ২০ জানুয়ারি: এ বার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ভিড়ছেন ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী? ইদানীংকালে তাঁর গতিবিধি দেখে এমনটাই মনে হয়েছে সংশ্লিষ্ট মহলের। এমনকী, একটি অনুষ্ঠানে গুজরাতে গিয়ে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসাও করে এসেছেন তিনি।

আরও পড়ুন: তৃণমূলে ভাঙন, মমতার মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ এলেন বিজেপিতে

কী বলেছেন দীনেশ ত্রিবেদী? কচ্ছ জেলার মাণ্ডবীতে একটি অনুষ্ঠানে বলেছেন, ইজরায়েল, জাপান, আমেরিকা, ইউরোপ সর্বত্রই ভারতের মুখ উজ্জ্বল করেছেন নরেন্দ্র মোদী। তাঁর সরকার এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশ উপকৃত হয়েছে এবং হবে। তাই মানুষের স্বার্থে সবার উচিত নরেন্দ্র মোদীকে সমর্থন করা। লক্ষণীয়, যখন তিনি এ সব কথা বলছেন, তখন তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রীর দাদা সোমভাই মোদী।

ককক

পাশাপাশি, নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। বলেছেন, পশ্চিমবঙ্গের হাল ফেরাতে হলে হিংসার সংস্কৃতি দূর করতে হবে। শিক্ষাঙ্গন থেকে দলীয় পতাকা সরাতে হবে। প্রশাসন এ দিকে নজর দিচ্ছে না। তাই বাংলার এমন বেহাল দশা।

প্রসঙ্গত, ইউপিএ জমানায় ভাড়া বাড়িয়ে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী মমতার কোপে পড়েন। দলের লাইন না মানায় তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। সেই থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যাওয়ার সুযোগ খুঁজছেন বলে খবর। এ বার বিজেপির পালে হাওয়া থাকায় হয়তো চরম সিদ্ধান্ত নিতে পারেন এই বিক্ষুব্ধ সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+