Parliament Monsoon Session: রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
ফের সাসপেন্ড রাজনীতি সংসদে। এবার রাজ্যসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েনকে। রাজ্যসভার চেয়ারম্যান তাঁকে অধিবেশন কক্ষ ছেড়ে বেড়িয়ে যেতে বলেন। মণিপুর ইস্যুতে আলোচনার জন্য আজ সংসদে প্রস্তাব এনেছিল আপ। তারপরেই উত্তাল হয়ে ওঠে অধিবেশন।
সকাল থেকেই আজ সংসদ অধিবেশন উত্তেজনা রয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে আলোচনা হওয়ার কথা। সংসদ পদ ফেরার পর আজই প্রথম লোকসভায় বিতর্কে অংশ নেবেন রাহুল গান্ধী। গতকালই তাঁর সাংসদ পদ ফিরে এসেছে। আজই আবার মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে আলোচনা হওয়ার কথা। সেই আলোচনায় নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী।

তার আগে থেকেই উত্তেজনা সংসদে। রাহুল গান্ধী বলার আগেই বিরোধীরা নয়া উদ্যোমে মোদী সরকারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষে সরব হয়েছেন। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব দেন আপ সাংসদ। এই নিয়ে উত্তাল হয়ে উঠেিছল রাজ্যসভা। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েনও মণিপুর ইস্যুতে আলোচনার জন্য সরব হয়েছিলেন। তারপরেই রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড় তাঁকে সাসপেন্ড করে দেন এবং অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বলেন।
রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়ার পর টুইট করে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। টুইটে তিনি লিখেছেন, কোন কারণে হৃদয়হীন সরকার মণিপুর ইস্যুতে আলোচনা করতে চাইছেন না। এর আগেও সাসপেনশন রাজনীতি দেখা গিয়েছিল সংসদে। গত বছর একের পর এক বিরোধী দলের একধিক সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল।
TMC MP in Rajya Sabha Derek O'Brien suspended for the remainder of the current Parliament session "for unruly behaviour unbecoming of a Member of Rajya Sabha."
— ANI (@ANI) August 8, 2023
Leader of the House Piyush Goyal moved a motion for his suspension "for continuously disturbing the proceedings of the… https://t.co/cWFJvhRmYt pic.twitter.com/o6sU758QiX
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications