দিল্লি নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা তৃণমূল কংগ্রেসের, ভোটারদের বার্তা ডেরেকের

দিল্লি নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। দিল্লি বিধানসভা নির্বাচনে সেই অর্থে তৃণমূলের কোনওই গুরুত্ব নেই। তবে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার বড় মুখ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে আম আদমি পার্টিকে সমর্থন জানানো তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডেরেক ও'ব্রায়েনের টুইট

এই বিষয়ে বৃহস্পতিবার সকালে একটি টুইট করে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন লেখেন, 'দিল্লি নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দিন। রাজিন্দর নগর বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডাকে ভোট দিন। অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দিন। দিল্লিতে সকল আম আদমি পার্টির প্রার্থীদের ভোট দিন।'

আম আদমি পার্টির পক্ষে সওয়াল করেন ডেরেক ও'ব্রায়েন

আম আদমি পার্টির পক্ষে সওয়াল করেন ডেরেক ও'ব্রায়েন

টুইটের সঙ্গে পোস্ট করা ভিডিওটিতে ডেরেক ও'ব্রায়েনকে বলতে শোনা যায় যে আম আদমি পার্টি শিক্ষা ক্ষেত্র হোক, বিদ্যুৎ বা স্বাস্থ্যসেবা সরবরাহের বিষয়ে হোক - তারা যেই প্রতিশ্রুতি দিয়েছিল তারা তা পূর্ণ করেছে। এরপর রাঘব চাড্ডার প্রশংসা করে বলেন, 'রাঘব চাড্ডা রাজিন্দর নগরের বাসিন্দা। সে এখানকারই ছেলে। এখানেই তাঁর বড় হয়ে ওঠা। রাঘব খুবই উজ্জ্বল। আমি দিল্লিতে দেখা অন্যতম উজ্জ্বল মানুষদের মধ্যে রাঘবকে রাখব।' ৪১ সেকন্ডের ভিডিওটিতে ডেরেক আরও বলেন যে, 'আমি আশা করছি যে আম আদমি পার্টি দিল্লিতে ভালো ফল করবে।'

খাতায় কলমে তিনমুখী লড়াই

খাতায় কলমে তিনমুখী লড়াই

খাতায় কলমে তিনমুখী লড়াই হলেও দিল্লির নির্বাচন এখন মূলত আম আদমি পার্টি বনাম বিজেপি। মাঝে আম আদমি পার্টির সঙ্গে জোট বাধতে চেয়েও শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় পিছনে হটে কংগ্রেস। ২০১৫ সালে ৭০টির মধ্যে ৬৭টি আসনই জিতেছিল আম আদমি পার্টি। এদিকে দিল্লির তিনটি মিউনিসিপাল ক্রপোরেশন রয়েছে বিজেপির দখলে। পাশাপাশি লোকসভা নির্বাচনে দিল্লির ৭টির মধ্যে ৭টি আসনেই জিতেছিল বিজেপি। সেই অর্থে কংগ্রেস ভোট কাটলেও ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রায় অপ্রাসঙ্গিক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জিততে মরিয়া বিজেপি

জিততে মরিয়া বিজেপি

এর আগে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে কেন্দ্রে বিজেপিকে ভোট দিলেও বিধানসভা নির্বাচনে দিল্লির ভোটাররা ভরসা রেখেছিল আম আদমি পার্টির উপর। ২০১৪ সালের লোকসভায় বিধানসভা ভিত্তিক আসনের নিরিখে দেখা গিয়েছিল যে বিজেপি ৬০টিতে জিতেছিল। তবে সেই সমীকরণ সম্পূর্ণ বদলে যায় বিধানসভা নির্বাচনে। কারণ দেখা যায় লোকসভাতে বিজেপিকে ভোট দেওয়া ভোটারদের মাত্র ৫৭ শতাংশ বিধানসভাতেও তাদের ভোট দিয়েছিল। বিধানসভা নির্বাচনে এই ভোটারদের ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছিল পদ্ম শিবিরকে।

ভোট শতাংশের নিরিখে কোথায় দাঁড়িয়ে আপ?

ভোট শতাংশের নিরিখে কোথায় দাঁড়িয়ে আপ?

গতবছর সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে আবার পাল্লা ভারী হয় বিজেপির। তারা পায় ৫৬.৫ শতাংশ ভোট। আম আদমি পার্টি সেখানে কংগ্রেসেরও নিচে নেমে যায়। তাদের ঝুলিতে আসে ১৮.১ শতাংশ ভোট। কংগ্রেস পায় ২২.৫ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+