কৃষি-বিল পেশ হতেই রাজ্যসভা উত্তাল, কক্ষে দাঁড়িয়ে পেপার ছিঁড়লেন তৃণমূল সাংসদ

কৃষি-বিল পেশ হতেই রাজ্যসভা উত্তাল, কক্ষে দাঁড়িয়ে পেপার ছিঁড়লেন তৃণমূল সাংসদ

কৃষি-বিল পেশ করার পর আলোচনা শুরু হতেই উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। রবিবার রাজ্যসভায় পেশ করা হয় কৃষি সংক্রান্ত দুটি বিতর্কিত বিল। তারপরই রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূল সদস্যরা কৃষি বিল নিয়ে আলোচনার সময় প্রতিবাদে গর্জে ওঠেন। রুল বুক দেখিয়ে ভাইস চেয়ারম্যানের সামনে কাগজ ছিঁড়ে ফেলেন।

কৃষি-বিল পেশ হতেই রাজ্যসভা উত্তাল, কক্ষে দাঁড়িয়ে পেপার ছিঁড়লেন তৃণমূল সাংসদ

টিএমসির সাংসদ ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্বে ওয়েলে নেমে প্রতিবাদ চলে। তৃণমূল সাংসদরা ভোটাভুটির দাবি তোলেন কৃষি বিল পাস করা নিয়ে। রাজ্যসভায় আলোচনার সময় তৈরি হয় বিশৃঙ্খলা। যার জেরে স্থগিত গয়ে যায় রাজ্যসভা।

রাজ্যসভার আগে লোকসভায় তিনটি বিল পাস হয়। সেই তিনটি বিল হল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন, কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষিপণ্যের দাম নিরুপণে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি। এই তিনটি বিলের মধ্যে শেষোক্ত দুটি বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়।

সংসদীয় অঙ্ক বলছে, রাজ্যসভায় সরকারপক্ষের জয় নিশ্চিত। বিজেপি নিশ্চিত তারা ২৪৫ সদসযের রাজ্যসভায় ১৩০টি ভোট পাবে। এবং পেশ হওয়া দুটি কৃষি বিল পাস হয়ে যাবে। বিজেপির বিশ্বাস, এনডিএ শরিকরা ছাড়াও তেলেঙ্গানা রাষ্ট্র সমিকি, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস তাদের সমর্থন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+