জরুরি ভিত্তিতে শুনানি হল না সুপ্রিম কোর্টে! কয়লা কাণ্ডে ইডির সদর দফতরে অভিষেক
কয়লা কাণ্ডে (Coal scam) নয়াদিল্লিতে ইডির (ED) অফিসে হাজিরা তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benerjee)। এদিন সকালে তিনি তাঁর বাসভবন থেকে বেরিয়ে যান ইডির অফিসে। প্রসঙ্গত রবিবার তিনি দিল
কয়লা কাণ্ডে (Coal scam) নয়াদিল্লিতে ইডির (ED) অফিসে হাজিরা তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benerjee)। এদিন সকালে তিনি তাঁর বাসভবন থেকে বেরিয়ে যান ইডির অফিসে। প্রসঙ্গত রবিবার তিনি দিল্লি গিয়েছেন, ইডির জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে। সেই সময় তিনি বলেছিলেন, তারা আত্মসমর্পণ করবেন না, এর শেষ দেখে ছাড়বেন।
|
বেশ কিছু নতুন প্রমাণ পাওয়া গিয়েছে, দাবি ইডির
এবার ইডি সূত্রে দাবি করা হয়েছে, কয়লা তাণ্ডে বেশ কিছু নতুন প্রমাণ পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এছাড়াও দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও তাদের নজরে রয়েছে। সেই কারণেই এই তলব। এদিন সকাল এগারো নাগাদ তিনি পৌঁছে যান ইডির দফতরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে জেরার পর্ব শুরু হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, ইডির অফিসের তিনতলার একটি ঘরে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।
|
অভিষেকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
কয়লা কাণ্ডে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা। কিন্তু সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, বিষয়গুলি রুটিন হয়ে যাচ্ছে। আর হাতে অনেক মামলা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে আবেদন শোনা সম্ভবপর নয়। মামলা সুপ্রিম কোর্টে গৃহীত না হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যান ইডির দফতরে। সূত্রের খবর অনুযায়ী, সা়ড়ে দশটায় হাজিরা দেওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে মামলা গৃহীত হয় কিনা তার জন্য অপেক্ষা করছিলেন তিনি।

মাথা নত করবেন না, বলেছেন অভিষেক
রবিবার দিল্লি যাওয়ার সময় অভিষেক বলেছিলেন ইডি-সিবিআই দিয়ে যতই ভয় দেখানো হোক না কেন তিনি মাথা নত করবেন না। কলকাতায় ইডির অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে দিল্লিতে তলব তা নিয়ে প্রশ্ন করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, ১০ মার্চ ৪ রাজ্যের জয়ের পরে ফের তৎপরতা শুরু করেছে বিজেপি। এপ্রসঙ্গে উল্লেখ্য যে ইডির দিল্লিতে ডেকে পাঠানোর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু ১১ মার্চ সেই আবেদন খারিজ হয়ে যায়।
ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ বলেন, বাংলা মানুষ এদের গো হারা হারিয়েছে, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি বলেই এই পরিস্থিতি। তিনি এর শেষ দেখে ছাড়বেন বলেও জানিয়েছিলেন। কটাক্ষ করে তিনি বলেছিলেন, যাঁদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদেরকে ইডি, ডাকে না। সেই কারণে তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৬ সেপ্টেম্বর ন'ঘন্টা জিজ্ঞাসাবাদ
গত বছরের ৬ সেপ্টেম্বর নয়াদিল্লির ইডির অফিসে প্রায় নয়ঘন্টা জেরা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেরিয়ে তিনি বলেছিলেন, জীবন দেবেন, কিন্তু মাথা নত করবেন না। সেদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে বেশ কয়েকবার চিঠি দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাঁকে।












Click it and Unblock the Notifications