'চাবুক মারুন পিঠে। দল বড়, ব্যক্তি ছোট', সিদ্দিকুল্লার তোপে ঢোক গিললেন অনুব্রত

'চাবুক মারুন পিঠে। দল বড়, ব্যক্তি ছোট', সিদ্দিকুল্লার তোপে ঢোক গিললেন অনুব্রত

একুশের আগে শাসক দলে চাপ বাড়াচ্ছে বীরভূম। প্রকাশ্যে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে বিধায়ক সিদ্দিকুল্লার সংঘাত। গতকাল তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা প্রকাশ্যে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে বলেছেন, বর্ধমানের ৩ বিধানসভা কেন্দ্রে সংগঠনকে ক্যান্সারে পরিণত করেছেন বীরভূমের নেতারা। তিনি অনুব্রতকে নিশানা করে বলেছেন, 'কেউ যদি দল বিক্রি করে খেতে চান, আর যা খুশি তাই বলেন, তা মেনে নেওয়া হবে না। সব আস্ফালনের উত্তর পাবলিক দেবে। চাবুক মারুন পিঠে। দল বড়, ব্যক্তি ছোট।'

 সিদ্দিকুল্লার আক্রমণ

সিদ্দিকুল্লার আক্রমণ

বর্ধমানে তিন বিধানসভা কেন্দ্রের সংগঠনে মাথা ঘামাচ্ছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউশগ্রামে সংগঠনকে কার্যত ক্যান্সারে পরিণত করেছেন বীরভূমের নেতারা। বীরভূমের জেলা সভাপতি দলে বিভাজন তৈরি করছেন বলে অভিযোগ করেছেন সিদ্দিকুল্লা। দলের অনুশাসন বিরোধী কাজ করে চলেছেন অনুব্রত।

 দলের ঘোষণার আগেই প্রার্থীর নাম ঘোষণা

দলের ঘোষণার আগেই প্রার্থীর নাম ঘোষণা

অনুব্রত মণ্ডল একাধিক জায়গায় গিয়ে দলের ঘোষণার আগেই প্রার্থীদের নাম ঘোষণা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সদাই পুরে একটি সভা থেকে একের পর এক আক্রমণ অনুব্রত মণ্ডলকে করে গিয়েছেন তিনি। 'কেউ যদি দল বিক্রি করে খেতে চান, আর যা খুশি তাই বলেন, তা মেনে নেওয়া হবে না। সব আস্ফালনের উত্তর পাবলিক দেবে। চাবুক মারুন পিঠে। দল বড়, ব্যক্তি ছোট। অনুব্রতকে এক প্রকার চরম বার্তা দিয়েছেন সিদ্দিকুল্লা।

 অনুব্রতর সাফাই

অনুব্রতর সাফাই

সিদ্দিকুল্লার একের পর এক তোপে একটু ভ্যাবাচ্যাকা খেয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি। ঢোক গিয়ে অনুব্রত পাল্টা দাবি করেছেন তিনি কোথাও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি। তাঁর সভার সব ফুটেজ তাঁর কাছে আছে। এই বলে সিদ্দিকুল্লাকে এক প্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন অনুব্রত মণ্ডল।

 দম নেই অনুব্রতর

দম নেই অনুব্রতর

সিদ্দিকুল্লা এদিন স্পষ্ট অনুব্রতকে কটাক্ষ করে বলেছেন, 'দল থেকে সরে গেলে বোঝা যাবে, তার ৭০ কেজি ওজন না ৫ কেজি ওজন।'। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন বড় বলেই তিনি পুরনো কর্মীদের দলে রেখেছেন। তার জন্য কেই যেন নিজেকে মহান বলে মনে না করেন। অনুব্রত মণ্ডলকে এক প্রকার আক্রমণ শানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+