Bayron Biswas: আয়কর তল্লাশি চলাকালীনই অসুস্থ বায়রন, কান্নায় ভেঙে পড়লেন বাবা
Bayron Biswas: আয়কর দফতরের তল্লাশির মধ্যেই অসুস্থ বাইরন বিশ্বাস। দ্রুত নিয়ে যাওয়া হল হাসপাতালে। বুধবার সকালে হঠাতই বায়রন বিশ্বাসের পরিবারের মোট সাতটি জায়গাতে আয়কর দফতর হানা দেয়। একযোগে তল্লাশি চলে সাগরদিঘির বিধায়ক পরিবারের স্কুল এবং হাসপাতাল সহ একাধিক ঠিকানায়। প্রায় কয়েকঘন্টা পেরিয়ে গেলেও চলছে তল্লাশি।
আর এর মধ্যেই সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas) অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। ঠিক কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আয়করের তল্লাশি চলাকালীনই বাইরে আসেন বাইরেনের বাবা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। তবে আয়কর অফিসাররা তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই জানিয়েছেন। অন্যদিকে বিধায়কের (Bayron Biswas) বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাইরনের বাড়িতে আয়কর তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই অনেকেই জড়ো হন। তবে কাউকেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সূত্রের খবর- তৃণমূল বিধায়কের (Bayron Biswas) বিরুদ্ধে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকাল থেকে তল্লাশি চলছে আয়কর দফতরের। তৃণমূল বিধায়কের পারিবারিক বিড়ি ব্যবসা সহ হাসপাতাল ,রাসায়নিক উৎপাদন সহ একাধিক ব্যবসা রয়েছে।
বলে রাখা প্রয়োজন, সাগরদিঘির প্রাক্তন বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হওয়া ওই আসনে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন বায়রন বিশ্বাস (Bayron Biswas) । পরে অবশ্য তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মন্ডল বলেন, 'বায়রন বিশ্বাসের পরিবারের বহু ব্যবসা রয়েছে। তারা সরকারকে যথাযথ আয়কর দিয়েই ব্যবসা চালায়। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির নির্দেশে এই আয়কর হানা চালানো হয়েছে।'
তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির জঙ্গিপুর সংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন,' কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করে না। বিধায়কের বিরুদ্ধে নিশ্চই কোনও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে । তাই এই হানা চলছে।'












Click it and Unblock the Notifications