সংসদে শিলচর কাণ্ড! কেন্দ্রের ওপর চাপ বাড়াল তৃণমূল, দেখুন ভিডিও

শিলচর বিমানবন্দরে তৃণমূল সাংসদদের আটকে দেওয়ার ঘটনা উঠল সংসদের উভয়কক্ষেই। ঘটনাকে সুপার এমারজেন্সি বলে বর্ণনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

শিলচর বিমানবন্দরে তৃণমূল সাংসদদের আটকে দেওয়ার ঘটনা উঠল সংসদের উভয়কক্ষেই। ঘটনাকে সুপার এমারজেন্সি বলে বর্ণনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। রাজ্যসভায় বিষয়টি নিয়ে রাজনাথ সিং-এর বিবৃতিও দাবি করা হয় তৃণমূলের তরফে। লোকসভায় বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

রাজ্যসভায় প্রতিবাদ ডেরেক ও ব্রায়েনের

রাজ্যসভায় প্রতিবাদ ডেরেক ও ব্রায়েনের

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডেরেক ও ব্রায়েন বলেন, ঘটনাটি সুপার এমারজেন্সির। প্রতিনিধিদল কখনই আইন ভাঙতে যায়নি। যাঁরা গিয়েছিলেন, তাঁরা সবাই আইনসভার প্রতিনিধি। তাঁরা কেউই আইনভঙ্গকারী নন। ঘটনায় এক মহিলা বিধায়ক আহত হয়েছেন বলে দাবি করেছেন ডেরেক।

স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি তৃণমূলের

রাজ্যসভায় বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার প্রেক্ষিতে হইচই শুরু হয়। ফলে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন।

লোকসভায় প্রতিবাদ সৌগত রায়ের

লোকসভায় বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, অসম দেশের বাইরে নয়।

তৃণমূল সাংসদদের স্বাধীনতা খর্বের অভিযোগ

তৃণমূল সাংসদদের স্বাধীনতা খর্বের অভিযোগ

তৃণমূল সাংসদদের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলেও অভিযোগ করেন সৌগত রায়। সাংসদদের বিশেষ অধিকার খর্ব করা হয়েছে, তৃণমূল সাংসদের এই অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার জানিয়েছেন, স্পিকার বিষয়টি দেখবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+