সংসদ চত্বরে জোড়া ধর্না! দুই ইস্যুতে ধর্না তৃণমূল-বামেদের
মঙ্গলবার সংসদ চত্বরে জোড়া ধর্না।তৃণমূল কংগ্রেসের তরফে গণপিটুনির প্রতিবাদে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হন সাংসদরা।অন্যদিকে বাংলা,ত্রিপুরায় গণতন্ত্র হত্যার অভিযোগ করে ধর্নায় বাম সাংসদরা
মঙ্গলবার সংসদ চত্বরে জোড়া ধর্না। তৃণমূল কংগ্রেসের তরফে গণপিটুনির প্রতিবাদে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হন সাংসদরা। অন্যদিকে বাম সাংসদরা বাংলা ও ত্রিপুরায় গণতন্ত্র হত্যার অভিযোগ করে ধর্নায় যোগ দেন।
|
তৃণমূলের ধর্না
সংসদে গান্ধী মূর্তির পাদদেশে সকাল সাড়ে দশটা নাগাদ ধর্নায় সামিল হয়েছিলেন তৃণমূল রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। তাঁদের হাতে ছিল প্যাকার্ড। লেখা ছিল ঘৃণার রাজনীতি বন্ধ কর। গণপিটুনি বন্ধ হোক। সংসদ শুরু হতেই রাজ্যসভায় গণপিটুনি নিয়ে প্রশ্ন রাখেন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, কেন্দ্র বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।
|
টিডিপির ধর্না
তেলেগু দেশম সাংসদরাও এদিন সংসদ চত্বরে ধর্না দেন। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে এই ধর্নায় যোগ দিয়েছিলেন সাংসদরা।
|
বামদের ধর্না
বাংলা ও ত্রিপুরায় গণতন্ত্র হত্যার অভিযোগ করে এদিন ধর্নায় সামিল হয়েছিলেন বাম সাংসদরা। পাল্টামেন্ট স্ট্রিটে ধর্নায় সামিল হয়েছিলেন বিভিন্ন বাম দলের নেতারা। বিষয়টি নিয়ে জিরো আওয়ারের জন্য নোটিস দিয়েছিলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।
|
কলকাতা ও ত্রিপুরায় বামেদের প্রতিবাদ
সোমবার আগরতলায় রাজ্যে গণতন্ত্র হত্যার অভিযোগ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন সর্বভারতীয় বাম নেতৃত্ব। কলকাতাতেও মিছিলে সামিল হয়েছিল বিভিন্ন বাম দলগুলি।












Click it and Unblock the Notifications