'মোদী হঠাও' স্লোগান তুলে PMO-এ তৃণমূলের বিক্ষোভ অভিযান, আটক সাংসদদেরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে নোটা বাতিল ইস্যুতে অভিযান চালালেন তৃণমূল সাংসদেরা।

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে নোটা বাতিল ইস্যুতে অভিযান চালালেন তৃণমূল সাংসদেরা। "মোদী হঠাও দেশ বাঁচাও" স্লোগান তুলে প্রধানমন্ত্রীর দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে দেখাতে ভিতরে ঢুকে পড়েন তৃণমূল সাংসদেরা।

এদিন পিএমও-র সামনে সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদেরা কর্ডন ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। কর্ডন ভেঙে শতাব্দী রায়, দোলা সেন সহ কয়েকজন সাংসদ এগিয়ে গেলে পিছন থেকে অন্য সাংসদেরাও ফের এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকায়।

'মোদী হঠাও' স্লোগান তুলে PMO-এ তৃণমূলের বিক্ষোভ অভিযান, আটক সাংসদদেরা

তৃণমূল সাংসদদের বক্তব্য, নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই এই অভিযান চালানো হয়েছে। সারা দেশে একনায়কতন্ত্র জারি করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অবস্থা কিছুতেই চলতে দেওয়া যায় না। নোট বাতিল নিয়ে সারা দেশকে ধোঁকা দিয়েছেন মোদী। ফলে মোদীকে পদত্যাগ করতেই হবে, এমনটাই জানান তৃণমূল সাংসদ সুলতান আহমেদ।

এর পাশাপাশি আর এক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও জানান, বিজেপি ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার যেভাবে চলছে তা আমজনতার স্বার্থবিরোধী। ফলে এদের সরকারে থাকার কোনও অধিকার নেই।

'মোদী হঠাও' স্লোগান তুলে PMO-এ তৃণমূলের বিক্ষোভ অভিযান, আটক সাংসদদেরা

এদিন তৃণমূল সাংসদদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি পরে পুলিশ ভ্যানে করে তাদের মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতাদের মধ্যে সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনেকে এই বিক্ষোভ অভিযানে শামিল ছিলেন। সকলে একযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+