তৃণমূল নেতারা থানার ভিতরে দুবৃত্তদের হাতে আক্রান্ত! বিজেপিশাসিত ত্রিপুরায় জঙ্গলরাজের অভিযোগ

অভিযোগ, থানায় অবস্থান করার সময় একদল হেলমেট ফের হাতে লাঠি, ইট-পাটকেল নিয়ে হামলা করে থানায়। এই ঘটনায় তৃণমূল নেতারা আক্রান্ত হন।

সায়নী ঘোষকে তলব করে জিজ্ঞাসাবাদের সময় থানার ভিতরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃমমূল নেতারা। অভিযোগ, থানায় অবস্থান করার সময় একদল হেলমেট ফের হাতে লাঠি, ইট-পাটকেল নিয়ে হামলা করে থানায়। এই ঘটনায় তৃণমূল নেতারা আক্রান্ত হয়েছেন। কোনওরকমে ওসির ঘরে ঢুকে প্রাণে বাঁচেন তাঁরা। তৃণমূল নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়।

তৃণমূল নেতারা ত্রিপুরায় থানার ভিতরে দুবৃত্তদের হাতে আক্রান্ত

পুরভোটের আগে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ চড়েছে। ত্রিপুরা পুলিশ হোটেলে তৃণমূল নেতাদের হোটেলে গিয়ে যুবনেত্রী সায়নী ঘোষকে জোর করে থানায় তুলে আনার চেষ্টা করে। কিন্তু কোন অভিযোগে তাঁকে থানায় তলব করা হচ্ছে, কোনও নোটিশ দেখাতে পারেনি ত্রিপুরা পুলিশ। এরপর ত্রিপুরা পুলিশের অনুরোধ মেনে সায়নী যান থানায়। সঙ্গে যান কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ, সুস্মিতা দেব, সবুল ভৌমিক-সহ তৃণমূল নেতারা।

সায়নী ঘোষকে যখন ত্রিপুরা পুলিশ জিজ্ঞাসাবাদ চালা্চ্ছে, তখনই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। বাইরে থেকে একদল দুষ্কৃতী হেলমেট পরে হাতে লাঠি, রড, ইট-পাটকেল নিয়ে থানা ঘিরে ফেলে। আগরতলা পূর্ব থানাকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করতে থাকে। বাইরে থাকা তৃণমূল নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে জখম হল তৃণমূল নেতারা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে বিপ্লব দেবের রাজত্বে। বিজেপির পায়ের তলার জমি সরে গিয়েছে। তাই তাঁরা থানায় ঢুকে হামলা চালাচ্ছে। পুলিশও হাতের পুতুল। থানায় ঢুকে হামলা চালাচ্ছে। পুলিশ কাঠের পুতুল। দুষ্কৃতীদের ধরতে পারে না, তাঁদের কাজ শুধু তৃণমূল নেতাদের হয়রানি করা। বিজেপি গণতান্ত্রিকভাবে লড়তে পারছে না, তাই পুলিশকে দিয়ে এসব করাচ্ছে।

কুণলা বলেন, পুলিশ অযথা সায়নী ঘোষকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করছে। কেন তাঁকে তলব করা হয়েছে, তা জানাতে পারেনি। কোনও নোটিশ দেখাতে পারেনি। এই দাবিতেই আগরতলা মহিলা থানায় পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কুণাল-সায়নীরা। তাঁরা জানতে চান, কেন তলব করা হয়েছে। পুলিশ জানিয়েছে সায়নীকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু কেন, তার কোনও উত্তর মেলেনি।

কুণাল ঘোষ বলেন, বিজেপি সরকারের রাজনৈতিক দেউলিয়াপনা প্রকট হয়ে উঠছে, তার প্রমাণ এই তলব। তারপর থানায় লাঠিহাতে দুষ্কৃতীরা ঢুকে হামলা চালাচ্ছে। এই ছবিই প্রমাণ করে দিচ্ছে কোনও আইনশৃঙ্খলা নেই ত্রিপুরায়। ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। তাই সাতসকালে তৃণমূল নেতাদের হোটেলে ঢুকে পুলিশ সায়নীকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভাস্থলের পাশ দিয়ে যখন যাচ্ছিল সায়নী ঘোষের গাড়ি। তখন বিজেপি কর্মী সমর্থকরা সায়নী ঘোষের উদ্দেশে দিদি-দিদি করে ডাকতে শুরু করেন। তখন সায়নী বলেন, খেলা হবে। তারপর সায়নীর গাড়িতে হামলার চেষ্টা হয়। গাড়িতে ধাক্কা দিতে শুরু করেন কর্মী সমর্থকরা। এই ঘটনায় সায়নী বিজেপি কর্মীদের উত্তপ্ত করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+