'বিশ্ব গুরু' থেকে 'বিশ্ব ভিক্ষুক', কোভিড ঘিরে মোদী সরকারের নীতি নিয়ে মমতার হেভিওয়েট সৈনিক দাগলেন তোপ
'বিশ্ব গুরু' থেকে 'বিশ্ব ভিক্ষুক', কোভিড ঘিরে মোদী সরকারের নীতি নিয়ে মমতার হেভিওয়েট সৈনিক দাগলেন তোপ
ভারত এই মুহূর্তে 'শ্বাসবায়ু' ফিরে পেতে মরিয়া! অক্সিজেনের অভাব দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব তুলেছে। করোনার দ্বিতীয় স্রোতের দাপটে দেশ জোড়া করুণ পরিস্থিতিতে মোদী সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তাবড় যশবন্ত সিনহা জাগলেন তোপ।

বিদেশ থেকে আসছে অক্সিজেন
জার্মানি, ফ্রান্স, দুবাইয়ের মতো দেশ থেকে ভারতে আসতে শুরু করেছে মেডিক্যাল অক্সিজেন। টেমসের তীর থেকে ইউকেও ভারতে করোনার দ্বিতীয় স্রোতে অতিমারী রুখতে মেডিক্যাল অক্সিজেন পাঠাচ্ছে। এমন অবস্থায় দেশ বিদেশ থেকে আসা এই সাহায্য ও মোদী সরকারের যাহায্য গ্রহণের নীতিকে কটাক্ষ করতে ছাড়লেন না যশবন্ত সিনহা।

যশবন্ত সিনহার টুইট
প্রসঙ্গত, তৃণমূলের সহ সভাপতি তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা একটি টুইটে নাম না করে মোদী সরকারের নীতিকে কটাক্ষ করেছেন। তিনি সেখানে লিখেছেন, 'বিশ্ব গুরু' থেকে 'বিশ্ব ভিক্ষুক' হয়ে গিয়েছে। তিনি লেখেন, 'ভ্যাকসিনের দাতা হওয়ার পর এখন ভ্যাকসিনের জন্য সাহায্য চাইতে হচ্ছে আমাদের।'

সাহায্যে এগিয়ে আসতে চাইছে পাকিস্তান
প্রসঙ্গত, ভারতের সঙ্গে সংঘাতের আবহেও পাকিস্তান এই করুণ পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। ইমরান খানের দেশ ভারতকে অক্সিজেন ও ভেন্টিলেটর সরবরাহ করতে এগিয়ে এসেছে। পাক ক্রিকেটার শোয়েব আখতার উদ্যোগ নিয়েছেন ফান্ড একত্রিত করে ভারতের পাশে থেকে অক্সিজেন যোগানোর।

তৃণমূলের বার্তা ও ভারতের কোভিড পরিস্থিতি
এর আগে মোদী সরকারের কোভিড নীতির তীব্র সমালোচনা করে একটি টুইট করেন তৃণমূল নেতা মলয় ঘটক। তাঁর টুইট পরে সরিয়ে দেয় টুইটার। সেখানে আপত্তিজনক বক্তব্য ছিল বলে খবর। এদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি গত সাত মাস ধরে সতর্কতা না নিয়ে অক্সিজেন বিদেশে সরবরাহ করার জেরেই দেশে এমন পরিস্থিতি ডেকে এনেছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications