আজ সকাল ১০টার মধ্যে হাজিরার নির্দেশ, কী করবেন অনুব্রত?‌

আজ সকাল ১০টার মধ্যে হাজিরার নির্দেশ, কী করবেন অনুব্রত?‌

শেষ পর্যন্ত সিবিআই হাজিরা দিতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আজ সকাল ১০টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হচ্ছে। নিজেই সিবিআইকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন। নিজাম প্যালেসে আজ সকাল ১০টার মধ্যে হাজিরা দেবেন তিনি। এর আগে একাধিকবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।

আজ সিবিআই হাজিরা অনুব্রত মণ্ডল

আজ সিবিআই হাজিরা অনুব্রত মণ্ডল

এসএসসি নিয়ে যখন চলছে প্রবল টানা পোড়েন ঠিক তখনই আবার সিবিআই জেরার মুখে অনুব্রত মণ্ডল। যাঁকে জেরা করার জন্য মুখিয়ে রয়েছে সিবিআই। যতবারই জেরা করতে চেয়ে চিঠি দিয়েছে বা তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ততবারই প্রায় ফস্কে বেরিয়ে গিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি। শেষ পর্যন্ত সিবিআই হাজিরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। নিজেই চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই হাজিরা দেবেন। চিঠি পাওয়া মাত্র তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আজ সকাল ১০টায় হাজিরা

আজ সকাল ১০টায় হাজিরা

আজ সকাল ১০টায় হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের। ২১ মে-র মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছিল সিবিআই। তার আগের দিনই তিনি হাজির হবেন সিবিআই দফতরে এমনই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের একাধিক যোগাযোগ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামূল অনেকবার অনুব্রত মণ্ডলের নাম করেছে। সেকারণেই অনুব্রত মণ্ডলকে জেরা করে তাঁরা এই জট খুলতে চাইছে। এই মামলায় সাংসদ অভিনেতা দেবকে জেরা করেছে সিবিআই।

হাজিরা এড়িয়েছেন অনুব্রত

হাজিরা এড়িয়েছেন অনুব্রত

এর আগে গরুপাচার মামলায় একাধিকবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মন্ডল। তিনি অসুস্থ দাবি করে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। গতবার হাজিরা দিতে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সিবিআই আধিকারীকদের চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন চাইলে তদন্তকারীরা তাঁকে হাসপাতালে এসে জেরা করতে পারেন। শেষে হাসপাতালে অনুব্রত মণ্ডলকে জেরা করা হবে কিনা এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল সিবিআই।

রক্ষা কবচের মেয়াদ শেষ

রক্ষা কবচের মেয়াদ শেষ

অনুব্রত মণ্ডল সিবিআই হাজিরা এড়াতে অনুব্রত মণ্ডল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে ভোট পরবর্তী হিংসা মামলার জেরায় বেশ কিছু দিন রক্ষাকবচ পেয়েছিলেন। ভোট পরবর্তী হিংসা মামলাতে তাঁকে বারবার জেরা করার জন্য ডাকা হয়েছিল কিন্তু বারবারই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন তিনি ভীষণভাবে অসুস্থ তাই বারবার কলকাতায় গিয়ে তাঁর পক্ষে সিবিআই হাজিরা দেয়া সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+