তৃণমূলে থেকেই খারগেকে ভোট দেওয়ার আবেদন! প্রণব পুত্রের 'অস্তিত্ব হীন' কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা
তৃণমূলে থেকেই খারগেকে ভোট দেওয়ার আবেদন! প্রণব পুত্রের 'অস্তিত্ব হীন' কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা
গত বছর বিধানসভা নির্বাচনের পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। তৃণমূলের যোগ দেওয়ার পর থেকে তাঁকে দলে তেমন সক্রিয় অবস্থায় দেখা যায়নি। তবে এবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খারগেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে করা অভিজিত মুখোপাধ্যায়ের টুইট নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

কংগ্রেসের অস্তিত্ব নেই বলে তৃণমূলে যোগদান
২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে কংগ্রেস শূন্য হয়ে যায়। সেই সময় তিনি পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়ে বলেছিলেন কংগ্রেসের বিভিন্ন কাজে তিনি অসন্তুষ্ট। কংগ্রেসের একজন সাধারণ কর্মী ছাড়া তিনি কোনও পদেও নেই। পাশাপাশি কংগ্রেসকে অস্তিত্বহীন বলে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে জায়গা দেওয়ার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছিলেন। তবে যেদিন অভিজিত মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেদিনই বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটে লিখেছিলেন SAD।

তৃণমূলের কোনও কর্মসূচিতেই নেই
তবে তৃণমূলে যোগ দেওয়ার পরে গত একবছরের বেশি সময়ে অভিজিত মুখোপাধ্যায়কে জেলা মুর্শিদাবাদ, নিজের কেন্দ্র জঙ্গিপুর কিংবা রাজ্য পর্যায়ের কোনও কর্মসূচিতেই সক্রিয় অবস্থায় দেখা যায়নি। তাঁর সমালোচকরা বলেছিলেন, তৃণমূলে যোগ দেওয়ার পরে রাজনৈতিকভাবে শেষ হয়ে গিয়েছেন অভিজিত মুখোপাধ্যায়।
|
কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে টুইট
কংগ্রেসের সভাপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ দিনের সকালে অভিজিত মুখোপাধ্যায় টুইট করে বলেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি কংগ্রেসের ভোটারদের খারগেকে ভোটদানের জন্য আহ্বান জানান। সঙ্গে তিনি বলেন, লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া খারদে অত্যন্ত প্রবীণ ও বিচক্ষণ নেতা। সেখানে তিনি আরও বলেন, তিনি নিশ্চিত সভাপতি হলে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিন অভিজিত মুখোপাধ্যায়ের টুইটে জল্পনা শুরু হয়ে যায়।

তৃণমূলের আছেন অভিজিত
অভিজিত মুখোপাধ্যায়ের টুইট সামনে আসার পরেই তাঁর সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল মুখপাত্র কথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছএন, অভিজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে তৃণমূলের কিছু বলার নেই। তবে অভিজিত মুখোপাধ্যায় তৃণমূলে ছিলেন, তিনি তৃণমূলেই আছেন। পাশাপাশি তিনি দাবি করেন, অভিজিত মুখোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের কোনও সমস্যা আগে ছিল না, এখনও নেই।












Click it and Unblock the Notifications