বার্ষিক আয়ে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস, বিজেপির পরেই রয়েছে মমতার পার্টি

তারপরেই রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১-২২ আর্থিক বর্ষের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই জানা গিয়েছে এই তথ্য।

লোকসভা ভোটের আগে বড় পদোন্নতি তৃণমূল কংগ্রেসের। বার্ষিক আয়ে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস। দেশে এখন দ্বিতীয় স্থানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যােয়র দল। শীর্ষে রয়েছে বিজেপি। তারপরেই রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১-২২ আর্থিক বর্ষের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই জানা গিয়েছে এই তথ্য।

বার্ষিক আয়ে দ্বিতীয় তৃণমূল কংগ্রেস

বার্ষিক আয়ে দ্বিতীয় তৃণমূল কংগ্রেস

বার্ষিক আয় ক্রমশ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। বাড়তে বাড়তে বাড়তে একেবারে দ্বিতীয় স্থানে চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। বার্ষিক আয়ের যে হিসেব প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস তাতে একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁর দল। ২০২১-২২ আর্থিক বর্ষের হিসেবে তৃণমূল কংগ্রেসের বার্ষিক আয় ৫৪৫.৭৪ কোটি টাকা। যা দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের থেকে বেশি। কংগ্রেসের ২০২১-২২ অর্থবর্ষে বার্ষিক আয় ৫৪১.২৭ কোটি টাকা।

বার্ষিক আয়ের নিরিখে শীর্ষে বিজেপি

বার্ষিক আয়ের নিরিখে শীর্ষে বিজেপি

কংগ্রেসকে ছাপিয়ে গেলেও বিজেপির থেকে পিছনেই রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে বার্ষিক আয়ের যে হিবেস রাজনৈতিক দলগুলি দিয়েছে। তা বিজেপি রয়েছে শীর্ষে। বিজেপির বার্ষিক আয় ১৯১৭.১২ কোটি টাকা। যা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ। বিজেপির এই বিপুল আয়েরক উৎস নাকি স্বেচ্ছা দান। ১৭৭৫ কোটি টাকা নাকি সেখান থেকেই এসেছে বিজেপির কোষাগারে। এছাড়া িনর্বাচনী বণ্ডে আয় হয়েছেো ১,০৩৩ কোটি টাকা। এই নির্বাচনী বন্ডই পার্টির আয়ের ৫০ শতাংশ দেয়। বাকিটা লেভি নিয়ে যা আট হয় তা সামান্য মাত্র। চাঁদা তুলে সাংসদ-বিধায়কদের কাছ থেকে লেভি তুলে ৬.৩১ কোটি টাকা।

 তৃণমূলের আয় বৃদ্ধির উৎস কোথায়

তৃণমূলের আয় বৃদ্ধির উৎস কোথায়

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আয়ের হিসেব দেওয়া হয়েছে। তাতে কোথা থেকে কতটাকা পার্টির কোষাগারে জমা পড়েছে তারও বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতে দেখা গিয়েছে। ২০১৭-১৮ আর্থিক বর্ষে তৃণমূল কংগ্রেেসর বার্ষিক আয় ছিল ৫.১৬ কোটি টাকা। তার পরের বছরেই সেই আয় প্রায় দ্বিগুণ হারে বেড়ে যায়। ১৯২.৬৩ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বার্ষিক আয়। তার পরের ২ বছরে আবার বার্ষিক আয় কমে গিয়েছিল। ২০১৯-২০ আর্থিক বর্ষে তৃণমূল কংগ্রেসের কোষাগারে জমা পড়েছিল ১৪৪.৭৩ কোটি টাকা। তার আগের বছর আয় ছিল ৭৪.৪১ কোটি টাকা। সেই আয় ২০২১-২২ অর্থ বর্ষে প্রায় সাতগুণ বেড়ে গিয়েছে।

কংগ্রেসের আয় কমেছে

কংগ্রেসের আয় কমেছে

কংগ্রেসের আয় কমতে শুরু করেছে। তার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে একের পর এক নির্বাচনে কংগ্রেসের হার। মাত্র কয়েকটি রাজ্যেই ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মোট ৮টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিজেদের বার্ষিক আয়ের হিসেব প্রকাশ করেছে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ছাড়াও বার্ষিক আয়ের হিসেব প্রকাশ করেছে বিএসপি, এনসিপি, সিপিুআই, সিপিআইএম, এনপিপি। তিনটি প্রধান রাজনৈতিক দল বাদে বাকি রাজনৈতিক দল গুলির ২০২১-২২ অর্থবর্ষে মোট ৩২৮৯.২৮ কোটি টাকা আয় করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+