সংসদে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস

সংসদে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস

২৯ নভেম্বর, সোমবার থেকেই বসতে চলেছে লোকসভার শীতকালীন অধিবেশন। সূত্রের খবর, এই সেশনে বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন ট্যুইটে বিজেপিকে আক্রমণও করেন৷

সংসদে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস

ডেরেক ট্যুইট করেন, ' সোমবার লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। আজ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন৷ আরও একবার লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিলের প্রস্তাব আনবে তৃণমূল কংগ্রেস৷ ফের একবার প্রধানমন্ত্রী অন্যদিকে মুখ ফেরাবেন৷ ওঁরা ২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনও তা পূর্ণ করেননি।' বহু বছর ধরেই চর্চায় রয়েছে মহিলাদের সংরক্ষণ সম্পর্কিত এই বিল। দেশের শাসনব্যবস্থায় যাতে মহিলাদের ন্যুনতম অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্যই এই ভাবনা। এই বিল কার্যকর হলে লোকসভা সহ দেশের সমস্ত বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে৷

তবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বিল নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি এখনও। জানা গিয়েছে, কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী রবিবারই সংসদের সমস্ত দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। এবারের অধিবেশনে প্রচুর ইস্যু রয়েছে বিজেপি সরকারের৷ প্রায় ২৬টি নতুন বিল নিয়ে আলোচনা করতে চায় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী তিনটি কৃষি আইন প্রত্যাহারও করতে চায় যত শীঘ্র সম্ভব৷

তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে তিনটি কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়া ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল,২০২১ নিয়েও আলোচনা করতে চায় তারা। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর অবধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+