কংগ্রেসের ডাকে মিত্রশক্তিরা সাড়া দিলেও তৃণমূল সেই গরহাজির, প্রশ্নে বিরোধী ঐক্য

বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব তারা স্বীকার করতে চাইছে না বলেই কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে যাচ্ছে তৃণমূল,জল্পনা

সংসদে রণকৌশল ঠিক করতে বিরোধীদের সবাইকে নিয়ে বৈঠক ডেকেছিল কংগ্রেস। সেই বৈঠকে প্রায় সমস্ত বিরোধী দল হাজির হলেও গেল না তৃণমূল। ধর্নায় শামিল হলেও বৈঠকে যোগ না দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট-দূরত্ব বজায় রাখলেন শান্তনু সেন ও মহুয়া মৈত্ররা।

আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকে বৈঠক

আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকে বৈঠক

আদানি ইস্যুতে উত্তাল সংসদ। সোমবার সপ্তাহের প্রথম দিনেই সরব হলেন বিরোধীরা। যার ফলে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয সংসদের উভয় কক্ষণই। প্রতিবাদে সরব হয়ে কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি রণকৌশল ঠিক করতে বৈঠকের ডাকও দেয়।

কংগ্রেসের ধর্নায় তৃণমূলের সাংসদরাও

কংগ্রেসের ধর্নায় তৃণমূলের সাংসদরাও

কংগ্রেসের ডাকা সেই বৈঠকের আগে আদানি ইস্যুতে জেপিসি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিকে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। সই ধর্নায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সাংসদরাও যোগদান করেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্ররা।

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল গরহাজির

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল গরহাজির

এই ধরনা অবস্থানের পর কংগ্রেস বিরোধীদের সবাইকে বৈঠকে ডাকে। সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়। সংসদে একযোগে প্রতিবাদের পরিকল্পনা করাই ছিল বিরোধীদের বৈঠকের উদ্দেশ্য। সেখানে আপ বা সপা-সহ অপর সমস্ত বিরোধী দলগুলি গেলেও তৃণমূল গরহাজির থাকল।

কংগ্রেসের ডাকা বৈঠকে কারা গেলেন

কংগ্রেসের ডাকা বৈঠকে কারা গেলেন

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে এদিন যোগ দেন ডিএমকে, এনসিপি, জেডিইউ, আরজেডি, শিবসেনা, টিডিপি, সিপিএম, সিপিআই-সহ বামদলগুলি।এমনকী সমাজবাদী পার্টি, আম আদমি পার্টিও এই বৈঠকে যোগ দেয়। বিজেপি-বিরোধী দলগুলির মধ্যে শুধু ছিল না তৃণমূল কংগ্রেস।

বৈঠকে গেলেন না তৃণমূলের কোনও সাংসদ

বৈঠকে গেলেন না তৃণমূলের কোনও সাংসদ

কংগ্রেস ঠিক করেছে, আদানি ইস্যুতে দেশের সব জেলায় এলআইসি ও এসবিআই শাখর সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। এদিন সংসদ ভবন চত্বরে সকাল সাড়ে ১০টায় গান্ধীমূর্তির সামনে কংগ্রেসের ডাকা ধর্নায় অংশগ্রহণ করে তৃণমূল। কিন্তু বৈঠকে গেলেন না তৃণমূলের কোনও সাংসদ।

আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান প্রশ্নে

আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান প্রশ্নে

কংগ্রেসের ডাকা বৈঠকে সবাই গেলেও তৃণমূল না যাওয়ায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান নিয়ে অস্পষ্টতা আছে বলেই তারা এড়িয়ে যাচ্ছে বলে অনেকে দাবি করে। যদিও তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল বিতর্ক চায় কিন্তু সংসদ অচল করতে চায় না।

বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্বে না তৃণমূলের!

বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্বে না তৃণমূলের!

তৃণমূল কংগ্রেস এদিন আদানি ইস্যুতে সংসদে সুর চড়ান। কিন্তু কংগ্রেসের ডাকা বৈঠকে না গিয়ে কার্যত তাঁরা বুঝিয়ে দিলেন কংগ্রেসের নেতৃত্বে জোটে তাঁরা নেই। অর্থাৎ বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব তারা স্বীকার করতে চাইছে না বলেই কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+