রাজ্যসভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ, ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের

২০১৯-এর লক্ষ্যে বিজেপি-বিরোধী ঐক্য ফুটিয়ে তুলতে বিরোধীরা রাজ্যসভাতে প্রার্থী দিতে বদ্ধপরিকর। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের।

২০১৯-এর লক্ষ্যে বিজেপি-বিরোধী ঐক্য ফুটিয়ে তুলতে বিরোধীরা রাজ্যসভাতে প্রার্থী দিতে বদ্ধপরিকর। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে প্রার্থী দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিতে উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে তিনজনের নাম স্থির করে ফেলেছে তৃণমূল। তাঁদের মধ্যে থেকেই একজনকে প্রার্থী করা হবে। তবে চূড়ান্ত নাম জানানোর আগে কংগ্রেসের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে নিয়ে চাইছে তারা।

রাজ্যসভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ, ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের

তৃণমূল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী দিতে চেয়েছিল। তাতে প্রাথমিকভাবে সম্মত ছিল কংগ্রেস-সহ বিজেপি বিরোধী সমস্ত দলই। আর এই লড়াইয়ে বিজেপিকে চাপে ফেলতে প্রস্তুত রয়েছে অঙ্কও। এই মর্মে সাংসদ সুখেন্দুশেখর রায় থেকে শুরু করে ডেরেক ওব্রায়ান ও মানস ভুঁইয়ার নামও শোনা যাচ্ছে। তবে এই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থীর লড়াইয়ে এগিয়ে রয়েছেন সুখেন্দুশেখর রায়ই। কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই নাম চূড়ান্ত করতে উদ্যোগী তৃণমূল।

রাজ্যসভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ, ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানে পি জে কুরিয়েনের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। তার মধ্যেই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করতে হবে। রাজ্যসভায় বর্তমানে সমান সমান অবস্থা। কিন্তু এনডিএ শরিকরা অনেকক্ষেত্রেই টলমল করছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বিজেপিকে ঝটকা দিতে চাইছে বিরোধীরা।

রাজ্যসভার ভিতরে জোট-চিত্র দেখিয়ে বিজেপির ঘুম কেড়ে নেওয়াই লক্ষ্য বিরোধীদের। ২৪৫ সদস্যের রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে জিততে গেলে ন্যূনতম ১২২টি ভোট পেতে হবে। এই অবস্থায় বিরোধীদের সম্মিলিত ভোট ১১৭। অর্থাৎ এখনও অন্তত পাঁচটি ভোট লাগবে রাজ্যসভায় জিততে গেলে। আর তা সম্ভব তেলেগু দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দলের ৬টি ভোট পেলে। সেটাও খুব কষ্টকর নয় বর্তমান পরিস্থিতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+