TMC: মমতার রাজস্থান সফরের আগেই গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলের জাতীয় মুখপাত্র

TMC: মমতার রাজস্থান সফরের আগেই গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলের জাতীয় মুখপাত্র

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানে পা রাখার আগেই গ্রেফতার দলের জাতীয় মুখপাত্র। সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করে জানিয়েছেন, গতকাল রাতে রাজস্থানে গুজরাত পুলিশ গ্রেফতার করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলকে। মোরবি ব্রিজ কাণ্ড নিয়ে টুইট করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গুজরাত পুলিশ।

গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র

গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল গ্রেফতার করা হয়েছে। জয়পুর থেকে গতকাল রাত ৯টা নাগাদ গ্রেফতার করা হয় সাকেত গোখেলকে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই তিনি রাজস্থানে পৌঁছন। দিল্লি থেকে রাজস্থানে যান তিনি সেখানেই অপেক্ষা করে ছিল গুজরাত পুলিশ। তিনি বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। মোরবি ব্রিজ দুর্ঘটনার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গুজরাত পুলিশ।

ডেরেকের টুইট

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করে একথা জানান। তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রেফতার করা হয়েছে দলের মুখ পাত্রকে। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই ছিল গুজরাতের শেষ দফার ভোট। শেষ দফার ভোটে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই মোরবি দুর্ঘটনা নিয়ে তৎপর হয়েছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর। ডেরেক ওব্রায়েন টুইটে লিখেছেন সাকেত ভোরে তাঁর মাকে ফোন করে গ্রেফতারির খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁকে আহমেদাবাদে নিয়ে যাচ্ছে পুলিশ।

সাকেতের বিরুদ্ধে অভিযোগ

সাকেতের বিরুদ্ধে অভিযোগ

মোরবি সেতু বিপর্যয় নিয়ে বিতর্কিত টুইট করার অভিযোগ করেছিলেন সাকেত গোখলে। আহমেদাবাদ সাইবার সেলে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সাকেত গোখেলকে গ্রেফতার করা হয়েছে। ডেরেক ওব্রায়েন জানিয়েছেন তিনি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এগুলি করা হচ্ছে। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে মোদী সরকার। সেকারণেই একাধিক জায়গায় বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে।

রাজস্থান সফরে মুখ্যমন্ত্রী

রাজস্থান সফরে মুখ্যমন্ত্রী

গতাকাল দিল্লিতে গিয়েছেন তিনি। আজ তাঁর রাজস্থান সফরে যাওয়ার কথা। সেখানে আজমেঢ় শরিফে যাবেন তিনি। যাবেন পুষ্করেও। ব্রাহ্মা মন্দিরে পুজো দেবেন তিনি। সেখান থেকে আজই দিল্লিতে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তাঁর দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠক করার কথা। তারপরেই তিনি দিল্লি থেকে রাজ্যে ফিরে আসবেন। তবে এবার আর মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ হবে না।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+