ত্রিপুরায় খাতাই খুলতে পারল না তৃণমূল! নোটার থেকেও কম ভোট গেল ঝুলিতে

ত্রিপুরায় পুর নির্বাচনেও একটা আশা দেখা গিয়েছিল তৃণমূলের। যা আগামিদিনে সে রাজ্যে বিজেপির চাপের কারণ হবে বলে মনে করা হয়। কিন্তু এবার সমস্ত হিসাবটাই বদলে গেল ত্রিপুরাতে।

Tripura Assembly Election 2023: ত্রিপুরাতে দাঁড়িয়ে বাংলায় সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা সেখানেও দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ক্ষমতায় এলে ত্রিপুরার মহিলাদের এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু কথা রাখল না ত্রিপুরার মানুষ। খালি হাতেই বিজেপি শাসিত রাজ্য থেকে ফিরতে হল তৃণমূলকে। এমনকি ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকও ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিকমহল।

ত্রিপুরার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়েছিলেন মমতা

ত্রিপুরার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়েছিলেন মমতা

মোট ৬০ টি আসনে ভোট হয়েছে ত্রিপুরা। যার মধ্যে ২৮ টি আসনে এবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। প্রথমদিন থেকে একেবারে মাটি কামড়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় সে রাজ্যে উড়ে গিয়েছেন তিনি। বৈঠক করেছেন। রাস্তায় নেমে প্রচার করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলায় পদযাত্রা করে ত্রিপুরার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়েছিলেন। বলেছিলেন বেশি চাইনা । অল্পতেই সন্তুষ্ট থাকার কথাও শোনা যায়। কিন্তু তা বলে নোটার থেকেই কম!

নোটার থেকেও কম ভোট

নোটার থেকেও কম ভোট

ত্রিপুরায় এখনও পর্যন্ত যা ছবি তাতে স্পষ্ট বিজেপিই ফের একবার ক্ষমতায় ফিরছে। বিজেপি এবং জোট ৩৪ টি আসনে এগিয়ে। বাম এবং কংগ্রেস ১৪ টি আসনে এগিয়ে এবং ত্রিপুরামোথা ১২ টি আসনে এগিয়ে। তাৎপর্যপূর্ণ ভাবে ত্রিপুরাতে তৃণমূল কোনও খাতাই খুলতে পারেনি। এমনকি এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড সামগ্রিক ভাবে নোটার চেয়েও কম ভোট পেয়েছে তৃণমূল প্রার্থীরা। শতাংশের হিসাবে নোটায় ১.৩৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে। শতাংশে নিরিখে তৃণমূলের ভোটের হার ০:৮৯%। যা ২০১৮ সালের থেকেও খারাপ। সেই সময় 0.30 শতাংশ ভোট পেয়েছিল।

পুরনভোটেও জয় পায় তৃণমূল

পুরনভোটেও জয় পায় তৃণমূল

বিধানসভা নির্বাচনের গত কয়েকমাস আগেই সে রাজ্যে পুরভোট হয়! আর তাতেও তৃণমূল খাতা খোলে। আমবাসা পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। যদিও পরবর্তী কালে সে বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু এরপরেও ভোট শতাংশের নিরিখে তৃণমূল যথেষ্ট ভালো জায়গাতে ছিল। মাত্র কয়েক মাসের মধ্যে ত্রিপুরায় ওই ভোট শতাংশ আত্মবিশ্বাস দিয়েছিল তৃণমূল নেতৃত্বকে। কিন্তু সময় যেতে সে রাজ্যে তৃণমূলের ভিতরে যে ক্ষয় হয়েছে তা কার্যত স্পষ্ট এবারের বিধানসভা নির্বাচনে। যদিও এই অবস্থায় আগামিদিনে সে রাজ্যে তৃণমূলের রণকৌশল কি হবে সেদিকেই নজর সবার।

স্পিকটি নট তৃণমূল

স্পিকটি নট তৃণমূল

ত্রিপুরার এহেন ফলাফল নিয়ে একেবারে স্পিকটি নট তৃণমূল নেতৃত্ব। যদিও মেঘালয় নিয়ে টুইটারে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ত্রিপুরার এহেন ফলাফল নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ত্রিপুরার মাটিতে বিজেপির ফলাফল নিয়ে সে রাজ্যের মানুষকে ধন্যবাদ দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, এটি অগ্রগতি ও স্থিতিশীলতার পক্ষে ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+