মোদী রাজ্যে প্রকাশ্যে পুলিশের মারধর! জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ তৃণমূলের
মোদী রাজ্যে প্রকাশ্যে পুলিশের মারধর! জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ তৃণমূলের
গুজরাতে প্রকাশ্যে মুসলিম যুবকদের রাজ্য পুলিশের মারধরের ঘটনায় তপ্ত রাজনীতি। বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র সাকেত গোখলে এদিন বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের না করার বিষয়টি লজ্জাজনক।

সপ্তাহের শুরুর দিকের ঘটনা
ঘটনাটি সপ্তাহের শুরুর দিকের। সেই সময় গুজরাতের খেদা জেলার উন্ডেলা গ্রামে গারবা উৎসবের সময়ে অভিযুক্তরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। তারপরেই পুলিশ অভিযুক্তদের ধরে প্রকাশ্যেই মারধর করে বলে অভিযোগ।
|
সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা গিয়েছে তিনজনকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেধে মারধর করা হচ্ছে। গ্রেফতারের পরে একের পর এক পুলিশ কর্মীদের অভিযুক্তদের মারধর করেন বলে অভিযোগ। (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)
|
জাতীয় মানবাধিকার কমিশনকে নিশানা
সপ্তাহের প্রথমের দিকে এই ঘটনা ঘটলেও জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোজিত মামলা দায়ের করেনি। যা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে নিশানা করেছে পশ্চিমবঙ্গের শাসক দল। দলের মুখপাত্র সাকেত গোখলে টুইটে বলেছেন, কেউ অভিযোগ করেননি এই অজুহাত থাকা কখনই উচিত নয়। এদিন জাতীয় মানবাধিকার কমিশনে বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর পরে তিনি তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

পুলিশের তরফে তদন্তের নির্দেশ
জাতীয় মানবাধিকার কমিশনে তৃণমূলের তরফে জানানো অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও দেখা গিয়েছে। গুজরাতের খেদা জেলার উন্ডেলা গ্রামে বেশ কয়েকজন মুসলিম পুরুষকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে।
সাকেত গোখলে বলেছেন, পুলিশ দাবি করছে গারবা উৎসবে পাথর ছোঁড়ার কারণে অভিযুক্ত মুসলিম পুরুষদের জন্য এটা ছিল শাস্তি। তাঁর অভিযোগ, পুলিশ একদল যুবকের ওপরে হামলা চালিয়েছে, কারণ তাঁরা মুসলিম।
তৃণমূলের তরফে বলা হয়েছে, গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশের এই হামলা নৃশংসতার নিদর্শন। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোজিত হতে পারে বলে মন্তব্য করা হয়েছে তৃণমূলের তরফে। জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করে তা নিয়ে আপেক্ষায় থাকতে হলেও, গুজরাতে পুলিশের তরফে ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications