প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন কীভাবে? যোগীর রাজ্যে আজ TMC-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম
প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন কীভাবে? যোগীর রাজ্যে আজ TMC-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম
প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ প্রয়াগরাজ যাচ্ছে টিএমসির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ দোলা সেন, মমতাবালা ঠাকুর সহ পাঁচ জন। ঘটনাস্থল ঘুরে এসে তাঁরা খতিয়ে রিপোর্ট দেবেন সপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার টিএমসির প্রতিনিধি দল গিয়েছিল জাহাঙ্গিরপুরীতে। সেখানে তাঁদের আটনো হয়।

প্রয়াগরাজে যাচ্ছে টিএমসির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
বঙ্গে কোনও কিছু ঘটলেই তুলকালাম করছে বিজেপি। সটান দিল্লি থেকে পাঠানো হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই টিম বগটুই থেকে হাঁসখালি সর্বত্র ঘুরে রিপোর্ট দিচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। সেখানে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি সব কিছুর সুপারিশ থাকছে। বিজেপিকে টক্কর দিতে পিছিয়ে নেই টিএমসিও। উত্তর প্রদেশের প্রয়াগরাজে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার তত্ব সন্ধানে পাল্টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে টিএমসি।

কারা যাচ্ছেন প্রয়াগরাজে
টিএমসির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে রয়েছেন সাংসদ দোলা সেন, মমতা বালা ঠাকুর। রয়েছেন উমা সোরেন, সাকেত গোখলে এবং ললিতেশ ত্রিপাঠী। এঁরা পাঁচ জন উত্তর প্রদেশের প্রয়াগরাজে যেখানে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে গিয়ে আশপাশের লোকের সঙ্গে কথা বলবেন। ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। প্রয়াগরাজের এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। ২ বছরের শিশুকেও নারকীয় ভাবে হত্যা করা হয়েছে সেখানে।

কী ঘটেছে প্রয়াগরাজে
বিজেপি শাসিত উত্তর প্রদেশের প্রয়াগরাজে ঘটেছে নারকীয় হত্যাকাণ্ড। সেখানে নির্মমভাবে ২ বছরের শিশু সহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুই মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণে বাধা দেওয়ায় এই নারকী হত্যাকাণ্ড চালানো হয় বলে অনুমান। একই পরিবারের ৫ জনকে গলাকেটে খুন করার পর তাঁদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

প্রবল নিন্দা টিএমসির
ঘটনা জানার পরেই টিএমসির পক্ষ থেকে প্রবল নিন্দা করা হয়েছে। টুইটে গতকাল এই ঘটনা নিয়ে সরব হয়েছিল বঙ্গের শাসক দল। তার পরেই তার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রয়াগরাজে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর কথা ঘোষণা করে তারা। এর আগে জাহাঙ্গিরপুরীতেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল টিএমসি। সেখানে গরিব সংখ্যাঘুমানুষের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা। ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্রকে পাঠানো হয়েিছল। কিন্তু জাহাঙ্গিরপুরীতে পৌঁছনোর আগেই পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications