অমিত শাহকে 'খুনি' বলে হট্টগোল তৃণমূলের, হাওয়া দিচ্ছে কংগ্রেস

সারদা ও বর্ধমান-কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের ওপর। সারা দেশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা হচ্ছে। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শানিয়ে অবস্থা সামাল দিতে চেষ্টা করছে তারা। তাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, "অমিত শাহ একজন খুনি। সোহরাবুদ্দিন মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। আজ তাঁর মুখে সিবিআইয়ের কথা শুনতে হবে! ভাবতে অবাক লাগে, তিনি কলকাতায় গিয়ে সভা করলেন আর বাংলার সংস্কৃতিমনস্ক মানুষ সেটা ভিড় করে শুনল।"
ডেরেকের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে লোকসভার তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মুখে। তিনি বলেছেন, "অমিত শাহ একটা খুনি। খুনির মুখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সমালোচনা শুনব না।"
এদিকে, সংসদে তৃণমূলের এই হইহট্টগোল নিয়ে কংগ্রেস প্রছন্ন মদত দিচ্ছে বলে অভিযোগ। কারণ যে কোনওভাবে সরকারকে কাজ করতে না দেওয়াই কংগ্রেসের রণকৌশল। আর তাই সংসদে এখন প্রায়ই দেখা যাচ্ছে রাহুল গান্ধী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ফিসফিসিয়ে কথা বলছেন, হাসাহাসি করছেন। গোটা শীতকালীন অধিবেশনেই তারা এমন সমন্বয় বজায় রেখে সরকারকে ঠেসে ধরবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications