তৃণমূল কংগ্রেসের দিল্লিগামী বাসে দুর্ঘটনা, আহত একাধিক, ফিরিয়ে আনার নির্দেশ নেতৃত্বের

১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল গান্ধীজির জন্মদিনে দিল্লির যন্তরমন্তরে ধর্না দেওয়ার কথা। সেকারণে রাজ্য থেকে যাচ্ছেন ১০০ দিনের কাজের শ্রমিক এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা।

ট্রেন না পেয়ে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল পুরুলিয়ার কর্মীদের। ঝাড়খণ্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী দুর্ঘটনায় আহত হয়েছেন। বাসটিকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব।

TMC Delhi Chalo

জানা গিয়েছে ঝাড়খণ্ড দিয়ে বাসটি যখন বিহার সীমান্তে ঢুকছিল সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তবে অল্পের জন্য বড় কোনও ঘটনা ঘটেিন। তবে বাসের হঠাৎ ঝাঁকুনিতে ১১ জন মত আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের প্রথমিক চিকিৎসা করানো হচ্ছে। এই পরিস্থিতিতে বাসটিকে দিল্লিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় কর্মীদের নিয়ে বাসটি যেন ফিরে আসে সেই নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ অক্টোবর দিল্লিতে যন্তর মন্তরে ১০০ দিনের কাজের টাকা আদায়ে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। সেকারণে রাজ্য থেকে দলে দলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রওনা হয়েছেন দিল্লির পথে। ট্রেনের টিকিট না পেয়ে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। কলকাতা এবং পুরুলিয়া সহ একাধিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাস রওনা হয়েছে দিল্লির পথে।

কলকাতা, আসানসোল, ধানবাদ, বারাণসী, কানপুর, আগ্রা হয়ে দিল্লি পৌঁছচ্ছে একাধিক বাস। ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর প্রদেশ পেরিয়ে দিল্লিতে পৌঁছনোর কথা তাঁদের। তারমধ্যে ঝাড়খণ্ডের কোডারমার কাছে হঠাৎ এই বাস দুর্ঘটনায় উদ্বেগ ছড়ায়। যদিও আহতদের নিয়ে বাসটি ফিরে আসছে দলীয় নেতৃত্বের নির্দেশে।

এদিকে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছিল ইডি। কিন্তু ইডির সেই তদবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। কর্মসূচি যাতে তিনি করতে না পারেন সেকারণেই তাঁকে ইডি তলব করেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে তিনি এই কর্মসূচির নেতত্ব দেবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+