শুরু হল একসাথে পথ চলা, সোনিয়া-মমতা বৈঠকের পরই তৃণমূল কাছাকাছি এল কংগ্রেসের

সোনিয়া-রাহুলের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ রাহুলের ডাকা জোট-বৈঠকে গরহাজির তৃণমূল কংগ্রেস। তা নিয়ে কম বিতর্ক হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর চলাকালীন।

সোনিয়া-রাহুলের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ রাহুলের ডাকা জোট-বৈঠকে গরহাজির তৃণমূল কংগ্রেস। তা নিয়ে কম বিতর্ক হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর চলাকালীন। অবশেষে সেই বিতর্কের অবসান হল, জোট-বৈঠকে এলেন তৃণমূল সংসদ। সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকের পরই বৈঠকে দেখা গেল তৃণমূলকে।

মমতার দল জোট বৈঠকে অনুপস্থিত

মমতার দল জোট বৈঠকে অনুপস্থিত

সংসদ অধিবেশন চলাকালীন নিয়মিত জোট-বৈঠক করেছে কংগ্রেস। কংগ্রেসের নেতৃত্বে সেই বৈঠকে হাজির হয়েছিল বিজেপি বিরোধী সমস্ত দলই। শুধু ছিল না তৃণমূল। তা নিয়ে নানা চর্চা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্য গড়তে দিল্লিতে এসেছেন, অথচ তাঁর দল জোট বৈঠকে অনুপস্থিত থাকছে, এটা কেমন নীতি!

সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের উপস্থিতি

সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের উপস্থিতি

সেই বিতর্কের অবসান হল শুক্রবার জোট বৈঠকে অন্য দলের সঙ্গে তৃণমূলের যোগদানে। মল্লিকার্জুন খাগড়ের নেতৃত্বে এই বৈঠকে হাজিন হন তৃণমূল সাংসদগ সৌগত রায়। রাজনৈতিক মহল মনে করছে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগে তৃণমূল এ ধরনের জোট বৈঠকে যোগ দিতে চায়নি বলেই অনুপস্থিতি লক্ষ্যণীয় হয়ে উঠেছে।

১৮ বিরোধী দল এক হয়ে রণনীতি স্থির করেছে বিজেপির বিরুদ্ধে

১৮ বিরোধী দল এক হয়ে রণনীতি স্থির করেছে বিজেপির বিরুদ্ধে

তৃণমূল সংসদীয় দল মনে করেছিল, মমতা-সোনিয়া আলোচনার আগে জোট-বৈঠকে যোগ দেওয়া সমীচিন হবে না। উভয়ের সাক্ষাতের পর ফের তৃণমূল সামিল হল জোট বৈঠকে। ১৮ বিরোধী দল এক হয়ে রণনীতি স্থির করেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিপুল সংখ্যক সাংসদদের বিরুদ্ধে কোন অস্ত্রকে তারা হাতিয়ার করবে সংসদে, সেই মর্মে আলোচনা হয়।

ফোনে আড়িপাতার বিষয়টিই সবথেকে বড় ইস্যু

ফোনে আড়িপাতার বিষয়টিই সবথেকে বড় ইস্যু

বাদল অধিবেশনে কেন্দ্রের বিরোধিতায় পেগাসাস-কাণ্ড বা ফোনে আড়িপাতার বিষয়টিই সবথেকে বড় ইস্যু হয়ে গিয়েছে। একে হাতিয়ার করেই অধিবেশনের বাকি দিনগুলি কেন্দ্রকে চাপে রাখার কৌশল স্থির করেছে ১৮ বিরোধী দল। এদিনও পেগাসাস ইস্যুতে সংসদে ঝড় ওঠে। তার ফলে মুলতবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন।

কংগ্রেসের সঙ্গে সমঝোতায় সোনিয়ার সঙ্গে বৈঠকে মমতা

কংগ্রেসের সঙ্গে সমঝোতায় সোনিয়ার সঙ্গে বৈঠকে মমতা

বাংলায় একুশের যুদ্ধ জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছোটেন বিরোধী ঐক্যকে সঙ্ঘবদ্ধ করার লক্ষ্যে। ২০২৪-কে পাখির চোখ করে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে সোনিয়ার সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কুর্সি থেকে মোদীকে হটানোর লক্ষ্যে কংগ্রেস ও তৃণমূল পরস্পরের কাছাকাছি আসতে শুরু করেছে আবারও।

অন্য ১৭ দলের সঙ্গে তৃণমূলও অংশ নিল বৈঠকে

অন্য ১৭ দলের সঙ্গে তৃণমূলও অংশ নিল বৈঠকে

শুধু একটাই বিতর্ক ছিল, মমতার দলের কোনও প্রতিনিধি কেন আসছেন না জোট বৈঠকে। জোট গড়ার লক্ষ্যে দিল্লিতে এসেও কেন দূরত্ব রেখে চলছে বিজেপি? সেই বিতর্কের অবসান হন শুক্রবার। অন্য ১৭ দলের সঙ্গে তৃণমূলও অংশ নিল বৈঠকে। ফের জোড়া লাগল ভাঙা সংসার। শুরু হল একসঙ্গে পথ চলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+