গোয়াতেও এবার 'দুয়ারে সরকার'! কেন্দ্রের বিজেপি সরকারের অর্ধেক প্রকল্প 'বাংলা মডেলে'র, তীব্র কটাক্ষ তৃণমূলের
পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃতীয়বারের সাফল্যের পরে মূলত ত্রিপুরা (tripura) ও গোয়ায় (Goa) হাত বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই দুই রাজ্যে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং মমতা বন্দ্যোপাধ
পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃতীয়বারের সাফল্যের পরে মূলত ত্রিপুরা (tripura) ও গোয়ায় (Goa) হাত বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই দুই রাজ্যে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে ওইসব রাজ্যে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার আগেই তৃণমূলের বাংলার সরকারকে অনুসরণ গোয়ার (Goa) বিজেপি সরকারের (BJP Govt) ।

মমতা দিয়েছিলেন প্রতিশ্রুতি
অক্টোবরের শেষে গোয়ায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলেছিলেন। পাশাপাশি তৃণমূল ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে সফলভাবে চালু জনকল্যাণমূলক প্রকল্প গোয়াতেও চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এই প্রকল্পের জন্য গোয়াবাসীকে আর অপেক্ষা করতে হবে না।

দুয়ারে সরকারের উচ্ছ্বসিত প্রশংসা
পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পরে অগাস্টে রাজ্য জুড়ে প্রথমবার দুয়ারের সরকার শিবির করা হয়। এরপর সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রায় ৩ কোটি মানুষ দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা নিয়েছেন। সরকারি পরিষেবা নিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে এই প্রকল্পের প্রথম শিবির করা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরের শুরুতে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী-সহ মূলত ১০ টি প্রকল্পের ওপরে জোর দেওয়া হয়েছিল। যার প্রভাব পড়েছিল ভোটের ফলেও। স্বীকার করে নিয়েছিলেন তৃণমূল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রবিবার প্রকল্পের উদ্বোধনে গোয়ার মুখ্যমন্ত্রী
সামনেই বিধানসভা ভোট। বিভিন্ন সংস্থার করা প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি ফের ক্ষমতায় আসার পথে। ৪০ টি আসনের মধ্যে তারা ২৩ টি আসন পেতে পারে। তবে তার জন্য অপেক্ষা থাকতে রাজি নয় সেখানকার বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত টুইট করে জানিয়েছেন, রবিবার রাজ্যে তিনি নতুন প্রকল্পের সূচনা করতে যাচ্ছেন। সেই প্রকল্পের নাম সরকার তুমচ্ছা দারি। বাংলায় যার অর্থ দুয়ারে সরকার।

তীব্র কটাক্ষ তৃণমূলের
শনিবারই তৃণমূলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানো হবে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা লুইজিনো ফেলেইরোকে। পরে বিকেলের দিয়ে ঘোষণা করা হয়, গোয়ায় তৃণমূলের দায়িত্ব দেওয়া হচ্ছে কৃষ্ণনগরের সাসদ মহুয়া মৈত্রকে। এরপরেই রাতেই গোয়ার মুখ্যমন্ত্রীর দফতরের টুইট। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। টুইটে গোয়া তৃণমূল বলেছে, দেরিতে হলেও, গোয়ার বিজেপি মমতার সরকারের দুয়ারে সরকার প্রকল্পকে অনুসরণ করল। তৃণমূলের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার অর্ধেকের বেশি প্রকল্প বাংলা মডেলকে অনুসরণ করে করা। এমন কী ফ্লাইওভার পর্যন্ত।












Click it and Unblock the Notifications