ইউপিএ-র অস্তিত্বকে অস্বীকার! পাওয়ারকে পাশে নিয়ে কংগ্রেসকে 'রিজেক্ট' করলেন মমতা

ইউপিএ-র অস্তিত্বকে অস্বীকার! পাওয়ারকে পাশে নিয়ে কংগ্রেসকে রিজেক্ট করলেন মমতা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্ব আগেই অস্বীকার করেছিলেন, এবার অস্বীকার করলেন ইউপিএ-কে। কংগ্রেসের নাম না করলেও তারা যে জাতীয় রাজনীতিতে সক্রিয় নয়, তা সাফ জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। বুধবার মুম্বইয়ে শরাদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর সেই ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই। দেশে বিকল্প শক্তি তৈরি করতে হবে।

শক্তিশালী বিকল্প গড়ে তোলার ডাক

শক্তিশালী বিকল্প গড়ে তোলার ডাক

মমতার কথায়, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শারদ পাওয়ারজি যা বললেন, তার সঙ্গে আমি একমত। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, সক্রিয় হয়ে কাজ করতে হবে। কিন্তু কেউ যদি কাজ না করে, তবে কী করতে পারি আমরা। তাই যারা সক্রিয় তাদের নিয়ে শক্তিশালী বিকল্প গড়ে তুলতে হবে।

রাহুলকে খোঁচা দিয়ে কী বললেন মমতা

রাহুলকে খোঁচা দিয়ে কী বললেন মমতা

শারদ পাওয়ার বলেন, মাঠে নেমে কাজ করে সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এ বিজেপিকে হারাতেও মাঠে নেমে কাজ করতে হবে। বিজেপি বিরোধী সবাইকে এক হতে হবে। তা না হলে বিজেপিকে হারানো যাবে না। শারদ পাওয়ারের সেই কথা তুলে ধরেই রাহুলকে খোঁচা দিতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কেউ যদি কাজ না করে কী করার আছে।

আঞ্চলিক দলগুলিকে নিয়েই শক্তিশালী ঐক্য!

আঞ্চলিক দলগুলিকে নিয়েই শক্তিশালী ঐক্য!

প্রকারান্তরে কংগ্রেস ও রাহুলকে নিশানা করে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে জাতীয় রাজনীতি কংগ্রেস লড়াই করছে না। বিদেশে পড়ে থাকলে কীভাবে লড়াই সম্ভব। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না বলে সুবিধা পেয়ে যাচ্ছে বিজেপি। তাই তিনি বুঝিয়ে দেন আঞ্চলিক দলগুলিকে এগিয়ে এসেই শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে।

কংগ্রেসকে দূরে সরানোর বার্তা মমতার

কংগ্রেসকে দূরে সরানোর বার্তা মমতার

মমতার ভাষ্যে একপ্রকার স্পষ্ট হয়ে যায়, কংগ্রেসকে বাদ দিয়েই তারা বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছে তৃণমূল। কংগ্রেসকে নিষ্ক্রিয় প্রতিপন্ন করে তিনি আঞ্চলিক দলগুলিকে এক করার বার্তা দিলেন। কেউ যদি লড়তে না চায় কী করা যাবে- এই কথাতেই তিনি কংগ্রেসকে দূরে সরানোর বার্তা দিলেন।

পাওয়ারকে পাশে নিয়ে কংগ্রেসকে রিজেক্ট মমতার

পাওয়ারকে পাশে নিয়ে কংগ্রেসকে রিজেক্ট মমতার

অর্থাৎ ময়দানে নেমে লড়াই করতে পারবে যে সমস্ত দল রাজ্যে রাজ্যে সেইসমস্ত দলের সঙ্গেই জোট তৈরি করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছেন মমতা। শারদ পাওয়ারকে পাশে নিয়ে তিনি রিজেক্ট করে দেন কংগ্রেসকে। কারণ হিসেবে তিনি নাম না করেই বুঝিয়ে দেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করে না। লড়াই করতে পারে না। তাই আজ বিজেপির এত বাড়বাড়ন্ত।

কংগ্রেস নিষ্ক্রিয়, আঞ্চলিক দলগুলিকে এগিয়ে আসার বার্তা

কংগ্রেস নিষ্ক্রিয়, আঞ্চলিক দলগুলিকে এগিয়ে আসার বার্তা

এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস-বিরোধী যে অভিযানে নেমেছে, সেখানে দাঁড়িয়ে কোন দিকে মোড় নেয় বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চ। সেই মঞ্চে কোন দল আসে, কোন দল বিমুখ হয়। তৃণমূল পরিষ্কার করে দিয়েছে কংগ্রেসকে বাদ দিয়েই তারা চলতে চাইছেন। তাই ইউপিএ-কে তিনি অস্তিত্বহীন বলে দাবি করছেন। একইসঙ্গে কংগ্রেসকে নিষ্ক্রিয় বলে আঞ্চলিক দলগুলিকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। শারদ পাওয়ারকে পাশে নিয়ে তিনি এদিন যে বার্তা দিলেন তা জাতীয় রাজনীতিতে কতখানি ফলপ্রসূ হয় তা বলবে ভবিষ্যৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+