বিজেপির বিজয় যাত্রায় নিষেধাজ্ঞা বিতর্ক! মমতাকে অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা কেন্দ্রীয় মন্ত্রীর

ফের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর আক্রমণের নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁকে ফের একবার উত্তর কোরিয়ার একনায়ক কিং জং উনের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

ফের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর আক্রমণের নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ফের একবার উত্তর কোরিয়ার একনায়ক কিং জং উনের সঙ্গে তুলনা করলেন গিরিরাজ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মমতার বিরুদ্ধে গলা চড়িয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে ভোটের প্রচারে কলকাতায় এসে মমতাকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনা করেছিলেন গিরিরাজ।

'মমতার শেষের শুরু'

'মমতার শেষের শুরু'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে গিরিরাজ বলেন, সংবিধানে বিশ্বাস নেই তাঁর(মমতা)। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেও মনে করেন না তিনি। তাঁরশেষের শুরু হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন গিরিরাজ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনা

উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনা করতে গিয়ে, গিরিরাজ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিম জং-উনের মতো আচরণ করছেন। গিরিরাজ বলেন, উত্তর কোরিয়ায় কিমের বিরুদ্ধে যাঁরাই আওয়াজ ওঠায়, তাঁদেরই মেরে ফেলা হয়। বিজয় যাত্রা বের করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সমালোচনা করেন গিরিরাজ। রাজ্যে রাজনৈতিক অশান্তি বন্ধ করতে কোথাও বিজয় যাত্রা বের করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরে বিজয় যাত্রা বের করায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ।

নির্বাচনের আগেও মমতাকে আক্রমণ

নির্বাচনের আগেও মমতাকে আক্রমণ

প্রচারের শেষ দিনে কলকাতায় এসে একই মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা তুলে ধরে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে তুলনা করে ফেলেন তিনি। মমতাকে নিশানা করতে গিয়ে তাঁর কন্ঠে উঠে এসেছিল স্বৈরতন্ত্রের কথা। গিরিরাজ সিং পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে বলেছিলেন, লোকসভা নির্বাচনকে সুরক্ষিত এবং সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের উচিত ছিল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা। তিনি শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাতে বলেছিলেন রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।

সরকারি নির্দেশ অমান্য করে বিজেপির বিজয় যাত্রা

সরকারি নির্দেশ অমান্য করে বিজেপির বিজয় যাত্রা

ইতিমধ্যে অবশ্য বিজেপি সরকারি নির্দেশ অমান্য করে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে বিজয় যাত্রা করেছে। বিজেপির এই কর্মসূচিগুলিতে অংশ নিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ এবং দেবশ্রী চৌধুরীর মতো নেতৃবৃন্দ। নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ধরনের কর্মসূচি আরও নেওয়া হবে বলেও বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+