অভিষেকের সফরের আগেই উত্তেজনা বাড়ছে ত্রিপুরাতে, প্রচারে বেরিয়ে বেধড়ক মার তৃণমূল প্রার্থীকে
সামনেই পুরসভা নির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে ত্রিপুরাতে উত্তেজনার পারদ। প্রতিবেশী বিপ্লব দেবের রাজ্যই এখন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে। আর সেই লক্ষ্যেই সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে অভিষেক এবং কোং।
সামনেই পুরসভা নির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে ত্রিপুরাতে উত্তেজনার পারদ। প্রতিবেশী বিপ্লব দেবের রাজ্যই এখন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে। আর সেই লক্ষ্যেই সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে অভিষেক এবং কোং।

পাঠানো হয়েছে একাধিক বিধায়ককে। মাটি কামড়ে পড়ে সেখানে। কিন্তু সে রাজ্যে যত পুর নির্বাচন এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দফায় দফ্যা তৃণমূলের উপর হামলার অভিযোগ। শুধু তাই নয়, হামলা হচ্ছে বাম প্রার্থীদের উপরেও।
আগামী ২৫ তারিখ ত্রিপুরাতে পুর নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচন তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট। আর তাই প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। আর নির্বাচন যত এগিয়ে আসছে তত হামলার অভিযোগ বাড়ছে তৃণমূলের। যেমন আজ বৃহস্পতিবার সকালে প্রচারে বেরিয়ে আক্রান্ত হতে হল তৃণমূল প্রার্থী রাকেশ রায়কে।
ত্রিপুরা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি। কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বের হতেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।। শুধু তাঁকে নয়, প্রার্থীর সঙ্গে কর্মী-সমর্থকদের উপরেও হামলা হয় বলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আকার নেয়। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় এক তৃণমূল কর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পরেই কলকাতা থেকেও বেশ কয়েকজন নেতাকে ত্রিপুরা পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। তালিকাতে সায়নী ঘোষ, সোহম সহ বেশ কয়েকজন নেতা-নেত্রী রয়েছে।
এই ঘটনার পরেই ফিরহাদ হাকিম বলেন, প্রত্যেকদিন সেখানে হামলা হচ্ছে তৃণমূল প্রার্থীদের উপর। তবে এভাবে আটকানো যাবে না। মানুষ তৃণমূলকেও ভোট দেবে বলে দাবি। শুধু তাই নয়, ফিরহাদ বলেন, যারা মারছেন তাঁরা আসলে ভিত-সন্ত্রস্ত। কিন্তু যারা মার খাচ্ছেন তাঁরা সাহসী।
আগামী ২২ তারিখ ত্রিপুরা উড়ে জাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখাণে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রচারও করবেন। পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি। তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু অভিষেকের সফরের আগেই ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে।
উল্লেখ্য, শুধু এদিনের ঘটনা নয়, গত কয়েকদিনে একাধিক তৃণমূল নেতা-প্রারথীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পাল্টা দাবি, মারধরের সংস্কৃতিতে বিশ্বাস করেনা বিজেপি।












Click it and Unblock the Notifications