মেঘালয়ে চেষ্টা করেও হালে পানি পেল না তৃণমূল কংগ্রেস, শেষ বাজি জিতে নিল NPP-ই
মেঘালয়ে জিততে না পারলেও মেঘালয়ে অনেকটাই সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস
একটা সময়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল মেঘালয়ে। সকাল থেকে টানটান উত্তেজনা। শুরু থেকেই এনপিপির ঘাড়ে শ্বাস ফেলছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শেষ রক্ষা হল না। আশা জাগিয়ে হার স্বীকার করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যদিও প্রথম এবার মেঘালয়ে লড়েছে তৃণমূল কংগ্রেস। এরই মাঝে এগিয়ে গিয়েছে শাসক দল এনপিপি। যদিও এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়।

মেঘালয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা
মেঘালয়ে আবারও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পথে এনপিপি। এখনও পর্যন্ত এনপিপি জিতেছে ২৫িট আসন জিতেছে। ইউডিপি জিতছে ১০টি আসনে। প্রথমে কিন্তু বেশ ধাক্কা খেয়েছিল এনপিপি। তৃণমূল কংগ্রেস ঘাড়ে শ্বাস ফেলতে শুরু করেছিল। যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল তৃণমূল কংগ্রেসের। নতুন এক রাজনৈতিক দলে এই এগিয়ে যাওয়ার ঘটনায় বেশ সাড়া ফেলেছিল রাজনৈতিক মহলে। কিন্তু শেষ হাসিটা সেই পুরনো এনপিপি-ই হাসল। দুপুর ১২টার পর থেকে কেমন যেন হারিয়ে গেল তৃণমূল কংগ্রেস।

হালে পানি পেল না তৃণমূল কংগ্রেস
মেঘালয়ে ভোটের আগে থেকেই অন্যতম বিরোধী দলের ভূমিকায় ছিল তৃণমূল কংগ্রেস। সর্বভারতী স্তরে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মেঘালয়ে হঠাৎ করে বড় জায়গায় চলে গিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দফায় দফায় প্রচার করেছে ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার সেখানে প্রচার করতে দেখা িগয়েছে। ভোট গণনার দিনেও মেঘালয়ে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমতে কমতে ৫-এ এসে থেমেেছ।

প্রথম বারে খারাপ ফল নয়
যদিও রাজনৈতিক সমীক্ষাকরা দাবি করেেছন যদিও প্রথমবারেই মেঘালয়ে খারপ ফল করেনি তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেসের সঙ্গে টক্কর দিয়েছে। এমনকী প্রথমবারে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। এতদিন ধরে মেঘালয়ের রাজনীতিতে থেকে যেখানে বাম-কংগ্রেস ৫টি করে আসন পেয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেসেরও ৫টি করে আসন প্রাপ্তি একেবারেই খারাপ ফল নয় বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ মেঘালয় প্রথমবার লড়েছে তৃণমূল কংগ্রেস।

অন্যান্যরা বড় ভূমিকায়
মেঘালয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে অন্যান্যরা। কারণ বাম-কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সরকার গড়ার অন্তরায় না হলেও অন্যান্যরা কিন্তু হতে পারে। কারণ অন্যান্যদের দখলে রয়েছে ১৬টি আসন েযটা নেহাত কম নয়। যদিও প্রায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছে এনপিপি। বুথ ফেরত সমীক্ষাকে অনেকটা মিথ্যেই প্রমাণ করে ফেলেছে কনরাড সাংমার দল।
ছবি সৌ:ANI












Click it and Unblock the Notifications