তৃণমূল হাত ধরতে পারে টিপ্রামোথার, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সম্ভাবনার দুয়ার খোলা এখনও

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মুখে একলা লড়াইয়ের বার্তা দিলেও টিপ্রামোথায় সঙ্গে জোটের চেষ্টা জারি রেখেছে তৃণমূল। এদিকে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াইয়ের ব্যাপারে ঐক্যমত্য হলেও তাদের জোট ঘোষণা হয়নি এখনও।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মুখে একলা লড়াইয়ের বার্তা দিলেও টিপ্রামোথায় সঙ্গে জোটের চেষ্টা জারি রেখেছে তৃণমূল। এদিকে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াইয়ের ব্যাপারে ঐক্যমত্য হলেও তাদের জোট ঘোষণা হয়নি এখনও। জোট না করে সমঝোতার রাস্তায় হাঁটতে পারে তারা।

তৃণমূলও চাইছে টিপ্রামোথার সঙ্গে জোট গড়ে ত্রিপুরা নির্বাচনে লড়তে। অন্যদিকে বাম-কংগ্রেসও টিপ্রামোথাকে সঙ্গে নিয়ে আগ্রহী। টিপ্রামোথা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টিপ্রামোথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা কাদের হাত ধরবেন, সেটা নিয়ে ধন্দ রেখে দিয়েছেন।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল হাত ধরতে পারে টিপ্রামোথার

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ফলে আর দেরি না করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে হবে সমস্ত দলকেই। তৃণমূল কোন পতে হাঁটবে সে ব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরি করতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ত্রিপুরায় দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।

ত্রিপুরার আঞ্চলিক দল টিপ্রামথার সঙ্গে জোটের রাস্তা খুলে রেখেছে তৃণমূল। সূত্রের খবর, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ঘোষণা করতে পারে কিছু আসন ফাঁকা রেখেই। টিপ্রামোথার জন্য তাঁরা যে অপেক্ষা করতে রাজি, এটা তাদের পদক্ষেপেই স্পষ্ট।

তৃণমূল কংগ্রেস এখনও দেখতে চাইছে টিপ্রামোথা কী করে। তাঁরা তৃণমূলের প্রস্তাবে রাজি হয়, নাকি বাম-কংগ্রেসের দিকে ঝোঁকে! টিপ্রামোথা কোন লাই নেয় তা দেখেই তৃণমূল সিদ্ধান্ত নেবে পরবর্তী সময়ে। আপাতত কিছু আসন ফাঁকা রেখে প্রার্থী ঘোষণা করে দিতে পারে তারা।

তৃণমূল আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি নিয়ে চলবে বলে ফলাও করে জানিয়েছিলেন দলের ত্রিপুরা পর্যবেক্ষক তথা ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে জোট চূড়ান্ত নয় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তৃণমূল একলা চলার পক্ষপাতী জানিয়েও টিপ্রামোথার জন্য দরজা খোলা রাখছে তারা।

তবে সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তারা এগোবে না বলে স্পষ্ট করে দিয়েছেন ত্রিপুরা তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল বরাবার একলা চলায় বিশ্বাসী। আমরা একাই একশো। আমাদের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতেই প্রমাণ করে দিয়েছেন তাঁরা একলাই হারাতে পারে বিজেপিকে।

তৃণমূলের বাম-কংগ্রেস জোট নিয়ে কোনও আগ্রহ নেই। টিপ্রামোথার সঙ্গে সমজোতায় তাঁরা আগ্রহী। সেই সম্ভাবনার দুয়ার খুলে রেখেই তাঁরা ত্রিপুরায় ঝাঁপাচ্ছে। ত্রিপুরার আদিবাসী স্বশাসিত পর্ষদ নির্বাচনে টিপ্রামোথা তাঁদের শক্তি দেখিয়েছে। অন্তত ২০-২১টি আসনের ভাগ্য নির্ভর করছে তাঁদের উপর। সেই সূত্রেই তাদের সঙ্গে জোটের রাস্তা খুলে রাখছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+