বিজেপিতে ধারাবাহিক ভাঙন চলছে ত্রিপুরায়, ২০২৩ নির্বাচনের আগে ঝড় তুলতে তৈরি তৃণমূল

বিজেপিতে ধারাবাহিক ভাঙন চলছে ত্রিপুরায়, ২০২৩ নির্বাচনের আগে ঝড় তুলতে তৈরি তৃণমূল

২০২৩-এর লক্ষ্যে একুশের ২১ থেকেই ঝড় তোলার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। তার আগে ত্রিপুরা বিজেপিতে ধারাবাহিক ভাঙন লেগেই রয়েছে। ছোট আকারে হলেও প্রতিদিন ভাঙছে বিজেপি। আর এই ভাঙন ইস্যুকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে 'টি্এমসি ফর ত্রিপুরা' টুইটার পেজটিও। বিজেপির মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ওই ছোট ছোট ভাঙনগুলিই।

ত্রিপুরায় জোয়ার বইতে শুরু করেছে তৃণমূলে

বাংলার ক্ষমতায় তৃণমূলের পুনঃপ্রতিষ্ঠা পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক শুরু হয়েছে। বিশেষ করে মুকুল রায় তৃণমূলে ফিরতে ত্রিপুরা বিজেপিতে ভাঙন লেগে গিয়েছে। এখনও কোনও বড় নেতা দল না ছাড়লেও ধারাবাহিক ভাঙনে পলকা হয়ে যাচ্ছে বিজেপির নিচেরতলা। বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় জোয়ার বইতে শুরু করেছে তৃণমূলে।

ত্রিপুরায় বিজেপির ঘর ভেঙে ১৫ হাজার তৃণমূলে

বিজেপির অন্তর্দ্বন্দ্ব কাজে লাগিয়ে তৃণমূল ত্রিপুরার রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে ওঠার খেলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ত্রিপুরায় বিজেপির ঘর ভেঙে ১৫ হাজার কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন সম্প্রতি। সাম্প্রতিক ভাঙন প্রবণতায় এটাই সবথেকে বড় ভাঙন। এছাড়া ছোটোখাটো ভাঙন প্রতিদিন লেগেই রয়েছে।

২ মের পর ত্রিপুরায় ভাঙছে বিজেপি, গড়ছে তৃণমূল

২ মে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বিজেপিতে ভাঙন ধরে যায়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ১৬ মে টুইট করে জানানো হয় গত ১০ দিনে ২১২৩ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর থেকে লাগাতার যোগদান চলছে। ভাঙছে বিজেপি, গড়ছে তৃণমূল।

মুকুলের ঘরওয়াপসির পরই তৃণমূলে যোগদান

১১ জুন মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর প্রতিদিন ভাঙন চলছে বিজেপিতে। ছোট ছোট আকারে বিজেপি ভাঙছে। কাঞ্চনপুর থেকে ২৬০ জন কর্মী যোগ দেন তৃণমূলে। মুকুলের দলবদলের লপর অন্তত ১০ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে দাবি করে তৃণমূল কংগ্রেস।

কৈলাশহর, সোনামুড়ায় ভাঙন বিজেপিতে

তারপর ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহর বিধানসভা কেন্দ্রের ৫১ জন ভোটার তৃণমূলে যোগদান করেন। রাইমা ভ্যালিতে ৪১ জন বিজেপি কর্মী যোগদান করেন তৃণমূলে। যুবরাজনগরে সিপিএম-বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন ৪৯ জন। বাগপাসা থেকে ৫১ জন যোগদান করেন, সোনামুড়ার ধনপুর বিধানসভায় বিজেপিতে ভাঙন ধরে।

যুবরাজনগর ও বাগপাসা কেন্দ্রে শক্তিবৃদ্ধি তৃণমূলের

যুবরাজনগর ও বাগপাসা কেন্দ্রে শক্তিবৃদ্ধি তৃণমূলের

এরপর ত্রিপুরার যুবরাজনগর ও বাগপাসা কেন্দ্রে নিয়মিত ভাঙন লেগেই রয়েছে। বিজেপি ভেঙে তৃণমূলে আসছেন কর্মী-সমর্থকরা। সম্প্রতি যুবরাজনগরের চারুবাসা গ্রাম পঞ্চায়েতের ২১ জন বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সম্পাদক রত্নেশ্বর দেবনাথ দলীয় পতাকা তুলে দেন যোগদানকারীদের হাতে।

মুকুল-ঘনিষ্ঠরা তৃণমূলমুখী, বিজেপির নিচুতলায় ভাঙন

মুকুল-ঘনিষ্ঠরা তৃণমূলমুখী, বিজেপির নিচুতলায় ভাঙন

বাংলায় জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করছিলেন, তৃণমূলের নজর এবার ভিনরাজ্যে। ভিনরাজ্যে সংগঠন বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন তিনি। আর ইত্যবসরে মুকুল রায় ফিরে আসেন তৃণমূলে। ত্রিপুরায় মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মন ও তাঁর অনুগামীদের তৃণমূলের ঘরওয়াপসি নিয়ে জল্পনা বাড়তে শুরু করে। সেইমতো নিচুতলায় ভাঙন চলছে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+