মুখ্যমন্ত্রীর ‘গড়ে’ই বিরাট ভাঙন ধরাল তৃণমূল, বিজেপিতে ফাটল বেড়েই চলেছে ক্রমশ

মুখ্যমন্ত্রীর ‘গড়ে’ই বিরাট ভাঙন ধরাল তৃণমূল, বিজেপিতে ফাটল বেড়েই চলেছে ক্রমশ

বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করে গেরুয়া-রাজ্য ত্রিপুরায় হানা দিয়েছিল তৃণমূল। তৃণমূল ত্রিপুরায় পা রাখার পর থেকেই বিজেপিতে ভাঙন শুরু হয়ে যায়। এবার খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্রের বিজেপিতে ভাঙন ধরল। বিজেপি ছেড়ে ছয় শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগদানকারীদের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্রের প্রাক্তন ব্লক সভাপতি।

তৃণমূল ত্রিপুরায় পা রাখতেই বিজেপির ভিত নড়বড়ে

তৃণমূল ত্রিপুরায় পা রাখতেই বিজেপির ভিত নড়বড়ে

ত্রিপুরার বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন বিপ্লব দেব। এবার সেই বনমালীপুরেই ভাঙন ধরে গেল বিজেপিতে। বিজেপিতে তীব্র অন্তর্দ্বন্দ্ব তো লেগেই ছিল। বিপ্লব দেব কুর্সিতে বসার পরই ত্রিপুরা বিজেপি দু-ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু শক্তিশালী বিরোধী না থাকায় বিজেপির সংগঠন এতদিন নড়বড়ে মনে হয়নি। তৃণমূল ত্রিপুরায় পা রাখতেই বিজেপির ভিত নড়ে গেল।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রে বিজেপিতে ভাঙন

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রে বিজেপিতে ভাঙন

সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্র বনমালীপুরে ৬৭০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। বনমালীপুর ব্লকের প্রাক্তন বিজেপি সভাপতি নান্টু সাহার নেতৃত্বে তাঁর অনুগামীরা এদিন তৃণমূলে যোগ দিলেন। এই কেন্দ্রেই এক অস্থায়ী কার্যালয়ে তৃণমূলের যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ভাঙন বিজেপিতে সিঁদুরে মেঘ

প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ভাঙন বিজেপিতে সিঁদুরে মেঘ

তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল, জয়া দত্ত, পারমিতা সেন ও শক্তিপ্রসাদ শর্মার হাত ধরে বিজেপি নেতা-কর্মীরা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন। তৃণমূল ত্রিপুরায় পা রাখার পর বিপ্লব দেব বনাম সুদীপ রায় বর্মন বিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বেশি করে। প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। তারই মধ্যে দলে এই ভাঙন বিজেপিতে সিঁদুরে মেঘ দেখাল।

বিপ্লবের বিরুদ্ধে সুদীপের নেতৃত্বে একযোগ বিধায়করা

বিপ্লবের বিরুদ্ধে সুদীপের নেতৃত্বে একযোগ বিধায়করা

এদিনই আগরতলার এক প্রেক্ষাগৃহে বিজেপির বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বৈঠক করেন সুদীপ রায় বর্মন। বিজেপির বর্তমান বিধায়ক আশিস সাহা, আশিস দাস-সহ ত্রিপুরা বিজেপির প্রাক্তন সভাপতি রণজয় দেব হাজির ছিলেন। এই বৈঠকে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন বিজেপির নেতা-নেত্রীরা। বিপ্লব দেব তাঁদের কথা শোনেন না বলে অভিযোগ করেন বিধায়করা।

বিপ্লব-সুদীপ দ্বন্দ্ব মেটাতে উদ্যোগের দিনেই ভাঙন

বিপ্লব-সুদীপ দ্বন্দ্ব মেটাতে উদ্যোগের দিনেই ভাঙন

এদিকে বিপ্লব-সুদীপ দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী বিজেপি। বিজেপির তিন কেন্দ্রীয় নেতা সোমবারই ত্রিপুরায় এসে পৌঁছেছেন। তাঁরা আসার আগেই সুদীপ রায় বর্মনের নেতৃত্বে বিজেপিতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই সমালোচনা অশনি সংকেত হয়ে উঠল। আবার যেদিন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কেন্দ্রীয় দল এল, সেদিনই মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ভাঙন ধরিয়ে বিজেপিকে সিঁদুরে মেঘ দেখাল তৃণমূল কংগ্রেস। বিজেপি ভেঙে তৃণমূল শক্তিবৃদ্ধি করে চলেছে ত্রিপুরায়। এরপর সুস্মিতা দেব ও অভিষেকের সফরে তৃণমূল কোনও বড় থাবা বসায় কি না, সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+