ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, জখম সাংসদের ব্যক্তিগত সচিব! অভিযোগের তীর বিপ্লব অনুগামীদের দিকে
বাংলার পর ইতিমধ্যেই ত্রিপুরায় নজর ঘুরিয়েছে ঘাসফুল শিবির। এদিকে কয়েকদিন আগেই ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহারা।
বাংলার পর ইতিমধ্যেই ত্রিপুরায় নজর ঘুরিয়েছে ঘাসফুল শিবির। এদিকে কয়েকদিন আগেই ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহারা। এবার স্বাধীনতা দিবস হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে আক্রান্ত হলেন তৃণমূলের দুই মহিলা সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার। যা নিয়ে ফের উত্তাল রাজ্য-রাজনীতি। সূত্রের খবর, আগরতলায় স্বাধীনতা দিবস পালন করার পর তৃণমূলের দুই সাংসদ অপরূপা পোদ্দার ও দোলা সেন দক্ষিণ ত্রিপুরার বেতাগা গ্রামে ফিরছিলেন। আর তখনই তাদের উপর হামলা চালায় একদল দুস্কৃতি।

মাথা ফেটেছে দোলা সেনের ব্যক্তিগত সচিবের
এদিকে এই ঘটনায় স্বভাবতই অভিযোগের তীর উঠেছে শাসক বিজেপির দিকে। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, কয়েকদিন আগেই বে ভাবে দেবাংশুদের উপর আক্রমণ চালিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা, সেই একই কায়দায় হামলা চালানো হয়েছে দোলা, অপরূপার উপরেও। অভিযোগ তাদের তিনটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এমনকী দোলা সেনকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর ব্যক্তিগত সচিবও। ওই সময় তাঁকে নিরাপত্তা দিতে এলে তাঁর নিরাপত্তা রক্ষীরও মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে অপরূপা পোদ্দারের ব্যাগ, মোবাইল নিয়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

রাজ্যজুড়ে প্রতিবাদের রাস্তায় তৃণমূল
অন্যদিকে তৃণমূলের স্থানীয় দুই নেতাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে দোলা সেনের অভিযোগ। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনার পর থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে তৃণমূল। গোটা রাজ্যেই জায়গায় জায়গায় রাস্তায় নেমে শুরু হয়েছে প্রতিবাদ।

কি বলছে বিজেপি
এদিকে কিছুদিন আগেই তৃণমূলের তিন নেতার উপর হামলা নিয়ে সরগরম হয়েছিল ত্রিপুরার রাজনীতি। যদিও হামলাকারীদের গ্রেফতারির পরিবর্তে উল্টে মহামারি আইন ভঙ্গের প্রতিবাদে গ্রেফতার করা হয় তৃণমূল প্রতিনিধিদের। পরবর্তীতে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের সকলেই জামিন মঞ্জুর করে আদালত। এবার নতুন করে দোলা-অপরূপাদের উপর হামলায় ঘুরিয়ে শাসকদলকই অক্সিজেন পাবে বলে মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে গোটা ঘটনার দায় অস্বীকারের পাশাপাশি মুখে এখনও পর্যন্ত কুলুপ এঁটেছে শাসক বিজেপি।

মুখে কুলুপ বিপ্লবের
এদিকে দেবাংশুদের উপর আক্রমণের পরেই তড়িঘড়ি ত্রিপুরা উড়ে যান তৃণমূলের তিন শীর্ষ নেতা দোলা সেনা, ব্রাত্য বসু, কুণাল ঘোষ। সম্প্রতি সেখানে গিয়ে পৌঁছেছেন অপরূপা পোদ্দারও। ত্রিপুরা যান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও। অন্যদিকে স্বাধীনতা দিবসে তৃণমূল সাংসদদের উপর হামলার ঘটনায় বিজেপির অন্যান্য নেতারা দায় অস্বীকার করলেও কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে।












Click it and Unblock the Notifications