তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, খুলে দেওয়া হল স্ক্রিন! মাথা নোয়াবনা বললেন অভিষেক
পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও সাজোসাজো রব! ২১ শে জুলাই উপলক্ষে সেখানে একাধিক তৃণমূলের পার্টি অফিসে টিভি চালিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে প্রজেক্টার বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর ব্যবস্থা
পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও সাজোসাজো রব! ২১ শে জুলাই উপলক্ষে সেখানে একাধিক তৃণমূলের পার্টি অফিসে টিভি চালিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে প্রজেক্টার বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হয়েছে।

আর সভা শুনতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের উপর মারধরের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বিজেপি। শুধু ত্রিপুরাতে নয়, একাধিক বিজেপি শাসিত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের। এমনকি মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনাতে টুইট করে প্রতিবাদ জানান অভিষেক। তিনি বলেন, এই সমস্ত কৌশলের কাছে তৃণমূল কখনই মাথা নওয়াবে না।
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অরূপ রায় বলেন, এভাবে জায়েন্ট স্ক্রিন খুলে দিয়ে। তৃণমূলের উপর আঘাত হেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না।
উল্লেখ্য, ২১শে জুলাইকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে পা রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষন শোনানোর তালিকাতে রয়েছে ত্রিপুরাও। কিন্তু সেই রাজ্যের প্রস্তুতিতে প্রথমেই ধাক্কা খেল তৃণমূল। জায়েন্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর অনুমতি মিলল না।
শুধু তাই নয়, জায়েন্ট স্ক্রিন পেতেও কার্যত কালঘাম ছুটল সে রাজ্যের তৃণমূল কর্মীদের।কিন্তু এরপরেও যে সমস্ত জায়গাতে স্ক্রিন লাগানো হয়েছে তাঁ খুলে দেওয়া হয়েছে। করোনা বিধি কারন দেখিয়ে সেই সমস্ত স্ক্রিন খুলে দেওয়া হিওয়েছে।
অন্যদিকে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকেও সে রাজ্যে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। করোনা বিধিকে উপেক্ষা করে জমায়েতের কারন দেখিয়ে আটক করা হয়েছে বলে খবর।
অন্যদিকে, বেশ কয়েকটি জায়গাতে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনার খবরও সামনে আসছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications